তেল আমদানি নিয়ে সমালোচনা আমেরিকার, মোক্ষম জবাব বিদেশমন্ত্রীর

জয়শঙ্কর বলেন, 'পরিসংখ্যান দেখলে বোঝা যাবে, গত এক মাসে আমরা যতটুকু তেল কিনেছি, ইউরোপ একবেলায় তার থেকে বেশি তেল কিনেছে। ’

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  রাশিয়ার ইউক্রেন আগ্রাসন নিয়ে গোটা দেশ দ্বিধাভক্ত। ভারত সরাসরি কোনও দেশকে সমর্থন না করলেও বার বার রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থেকেছে। যার জেরে সমালোচনার মুখে পড়তে হয়েছে নয়াদিল্লিকে। অন্যদিকে, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতেও ভারতের ওপর  চাপ দিচ্ছে আমেরিকা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানালেন, গত এক মাসে ভারত রাশিয়া থেকে যে পরিমাণ তেল আমদানি করেছে, ইউরোপ একবেলায় তার থেকে বেশি তেল আমদানি করেছে।

আমেরিকা সহ পশ্চিমি দেশগুলো বার বার রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য ভারতকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে। আমেরিকা থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ভারত চাইলে তাদের থেকে তেল আমদানি করতে পারে। ভারতের উচিত রাশিয়ার ওপর নির্ভরতা কাটানো। এবার রাশিয়া থেকে তেল আমদানি ইস্যুতে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ‘রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে প্রশ্ন উঠছে। রাশিয়া থেকে জ্বালানি কেনার দিকে নজর দিতে চাইলে ইউরোপের দিকে নজর দেওয়া প্রয়োজন। আমরা ততটুকু জ্বালানি কিনি, যেটা আমাদের প্রয়োজন। পরিসংখ্যান দেখলে বোঝা যাবে, গত এক মাসে আমরা যতটুকু তেল কিনেছি, ইউরোপ একবেলায় তার থেকে বেশি তেল কিনেছে। ’

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, মার্কিন বিদেশ সচিব টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এতদিন ধরে চলা সমস্ত সমালোচনার উত্তর দেন। ইউরোপ রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞাকে সমর্থন করলেও তারাই সব থেকে বেশি তেল কিনছে। এমনকী জার্মানি রাশিয়ার তেল আমদানি সম্পূর্ণভাবে বন্ধ করার মতো সিদ্ধান্তও নিতে পারছে না।

ঠাকুর দেখতে বেরিয়ে আর ফেরা হল না, চোরবাগানকাণ্ডে ছেলের সামনেই প্রাণ গেল পানিহাটির কল্পনার

উৎসবের মরশুমে বড় ধাক্কা! পুকুরে বিষ ঢেলে পাঁচ লক্ষ টাকার মাছ নষ্ট, মাথায় হাত মৎস্যচাষিদের

ম্যাগিতে মেশানো হয়েছিল বিষ, তা খেয়েই মৃত্যু ৫ জনের, নয়ডার ঘটনায় নয়া তথ্য, বোনেদের বিরুদ্ধে মামলা

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

জ্যান্ত অজগরকে দড়ি বানিয়ে স্কিপিং মত্ত যুবকদের, ভাইরাল ভিডিও

ভাগ্নের মুখ থেঁতলে গিয়েছিল, চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত ১৩ বছরের প্রাঞ্জল, শোকে পাথর মামা

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের

ভালবেসে বিয়ে করেছিল বোন, মেনে নিতে না পেরে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন দাদা

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে