৭৯ বছর বয়সে প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমন চান্ডি

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা উমন চান্ডি (Oommen Chandy)। মঙ্গলবার ভোরে বেঙ্গালুরুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর।

মঙ্গলবার ভোরে প্রাক্তন উমন চান্ডির পরিবারের তরফে মৃত্যুর খবর জানানো হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কেরল সরকার মঙ্গলবার সরকারি ছুটি এবং দুই দিনের শোক ঘোষণা করেছে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ক্যানসারের চিকিৎসা চলাকালীন ভোর ৪.২৫ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় চান্ডির। উমন চান্ডি মোট ৭ বছর কেরলের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। প্রথমবার ২০০৪ সাল থেকে ২০০৬ পর্যন্ত এবং দ্বিতীয়বার ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত। কেরল বিধানসভায় বিরোধী দলেনেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন চান্ডি।

বর্ষীয়াণ নেতার প্রয়াণে কংগ্রেসের তরফে শোকপ্রকাশ করা হয়েছে। শোকবার্তায় বলা হয়েছে, ‘কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শ্রদ্ধেয় কংগ্রেস নেতা উমন চান্ডির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। রাজনীতিতে একজন নিবেদিত প্রাণ, কেরলের অগ্রগতি এবং উন্নয়নে তাঁর অবদান সর্বদা স্মরণ করা হবে। একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক, তিনি এমন একটি উত্তরাধিকার রেখে গেছেন যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই কঠিন সময়ে তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। তাঁর আত্মার চির শান্তি কামনা করি।’

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে মহিলার শ্লীলতাহানির অভিযোগে পুলিশের জালে শাহজাহান-ঘনিষ্ঠ

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ