এই মুহূর্তে

ফোনে আড়িপাতা কাণ্ডে গ্রেফতার মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) কর্মীদের ফোনে আড়িপাতা ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার (Former Mumbai Police Commissioner) সঞ্জয় পাণ্ডেকে (Sanjay Pandey) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। মঙ্গলবার রাতে ম্যারাথন জেরার পরে তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গত ৩০ জুন অবসর নিয়েছিলেন ১৯৮৬ ব্যাচের আইপিএস আধিকারিক সঞ্জয় পাণ্ডে (Sanjay Pandey)। মাত্র চার মাস তিনি মুম্বইয়ের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছিলেন। উল্লেখ্য, আর্থিক দুর্নীতির অভিযোগে আগেই এনএসই ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (NSE MD & CEO) চিত্রা রামকৃষ্ণানকে (Chitra Ramkrishnan) গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)।

ধৃত মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন এমডি ও সিইও চিত্রা রামকৃষ্ণনের কথাতেই একটি সংস্থা থেকে ৪ কোটি টাকার বেশি নিয়ে এনএসই’র ৯১ জন কর্মীর ফোনে আড়ি পেতেছিলেন। চিত্রা রামকৃষ্ণনকে গ্রেফতার করে লাগাতার জেরা করার পরেই সঞ্জয় পাণ্ডের নাম উঠে আসে। আর তার পরেই সিবিআই ও ইডি নড়েচড়ে বসে।

গতকাল সোমবারই মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন ইডির আধিকারিকরা। টানা সাত ঘন্টার বেশি সময় ধরে জেরা করা হয়। এদিন সকালে ফের ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদ শেষে ১৯৮৬ ব্যাচের আইপিএস ক্যাডারকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জেরায় সহযোগিতা না করার অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ