লাগাতার হারের মাশুল দিতে দল ছাড়ছেন গান্ধিরা? বৈঠকের আগে জোর গুঞ্জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে লজ্জার হার, সেই সঙ্গে জাতীয় রাজনীতিতে বিরোধী হিসাবে ক্রমে গ্রহণযোগ্যতা কমা, সব মিলে এই মুহূর্তে বেশ চাপে রয়েছে জাতীয় কংগ্রেস দল। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কার মাস্টার প্ল্যানের ভরাডুবি, অন্যদিকে পঞ্জাবে নির্বাচনের ঠিক আগে আগেই মুখ্যমন্ত্রী চান্নির সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সিধুর প্রকাশ্য কোন্দল এই সব কিছুর মাশুল হিসাবেই আজ জাতীয় রাজনীতি বিলুপ্তির পথে হাত শিবির। তাই ভোটপর্ব মিটতেই দলকে বাঁচাতে রবিবার বিকেল চারটেয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছেন সোনিয়া গান্ধি। সূত্রের খবর এই বৈঠকে নেওয়া হবে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে এর মধ্যেই কানাঘুষোয় শোনা যাচ্ছে দলকে বাঁচাতে দলের সমস্ত দায় দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নিতে চলেছেন গান্ধি পরিবারের সদস্যরা। রাহুল, প্রিয়াঙ্কা এবং খোদ সোনিয়া গান্ধিও নাকি দলের গুরুত্বপূর্ণ পদের ক্ষমতা তুলে দিতে চলেছেন অন্যদের হাতে।

বৃহস্পতিবার ১০ মার্চ পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল সামনে আসার পরে যখন জাতীয় রাজনীতিতে কংগ্রেসের ভরাডুবির চিত্রটি আরও কিছুটা স্পষ্ট হয় ঠিক তারপরেই রবিবার সোনিয়া সিডব্লিউসির বৈঠক ডাকেন। এরপরেই শনিবার একটি জাতীয় সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করে যে, রবিবারের এই বৈঠকেই এক সঙ্গে দল থেকে ইস্তফা দেবেন সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা। এরপরেই জাতীয় রাজনীতিতে শুরু হয় জোর তরজা। জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্ব নিয়ে দলের অন্দরের ক্ষোভ বহুদিনের। ইতিমধ্যেই কংগ্রেসের একগুচ্ছ শীর্ষ নেতাকে সোনিয়া এবং রাহুলের নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে। এমনকি ২০১৯ সালে যখন লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছিল, তখন দলের শীর্ষ নেতৃত্বদের চাপেই দলের সভাপতির পদ থেকে সরে গিয়েছিলেন রাহুল। তাই এবারও ৫ রাজ্যে লজ্জাজনক হারের পরে দলের সমস্ত পদ থেকে যে সরে যেতে পারেন গান্ধিরা সেই বিষয়ে নির্বাচনের ফলাফল সামনে আসার পরেই জল্পনা শুরু হয়েছিল।

তবে সংবাদমাধ্যম যাই বলুক না কেন, কংগ্রেস দলের শীর্ষ নেতারা কিন্তু এখনও এই খবর মানতে নারাজ। বরং তাঁরা প্রকাশ্যে খবরটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সিবার সংবাদমাধ্যমে সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কার পদত্যাগের খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই একটি টুইট করেন কংগ্রেসের অন্যতম মুখ্যপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি এই খবরকে সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যে রটনা বলে দাবি করেন। তবে এই খবর ঠিক নাকি পুরোপুরি মিথ্যে সেটা বোঝা যাবে আর কিছুক্ষণ পরে। আর তাই আপাতত রবিবার বিকেলের কংগ্রেসের এই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।     

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের