গোয়ায় কী নতুন ভোর আনবে তৃণমূল! নজর আটকে জোড়াফুলে

তৃণমূল ভাল ফল করলেও কংগ্রেসের খারাপ ফল গোয়ায় আঁধার কাটাতে পারবে কিনা তা নিয়েই এখন প্রশ্ন উঠে গেল। গোয়া হয়তো এবারেও বিজেপির হয়েই থেকে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা থেকে গোয়ার দূরত্বটা অনেকটাই। কিন্তু বৃহস্পতিবার সকালে সেই দূরত্বটাই যেন কমে গিয়েছে ভয়ানক ভাবে। গোটা বাংলা কার্যত তাকিয়ে গোয়ার(Goa) দিকে। কেননা বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC) এবার প্রথমবার লড়াই করছে গোয়ার মাটিতে। আরব সাগরের তীরে থাকা একসময়কার পুর্তগীজ উপনিবেশ এখন ভারতের এক অঙ্গ রাজ্য। সেই ইন্দো-ইউরোপীয় সমাজের রাজ্য গোয়ায় মূল লড়াই এবারেও বিজেপি(BJP) আর কংগ্রেসের(INC) মধ্যে। বুথ ফেরত সমীক্ষা বলে দিয়েছিল এবার সেখানে ত্রিশঙ্কু বিধানসভা হতে চলেছে। কংগ্রেস বা বিজেপি কেউই সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। বস্তুত সেই কারণেই সেখানে এবার কিং মেকার হিসাবে উঠে আসতে পারে তৃণমূল কংগ্রেস। এদিন সকাল থেকেই ভোট গণনা শুরু হ্যেছে গোয়ার ৪০টি বিধানসভা কেন্দ্রেই। আর প্রাথমিক ট্রেন্ড কিন্তু বলে দিচ্ছে মিলে যেতে চলেছে বুথ ফেরত সমীক্ষা। কেননা কংগ্রেস বা বিজেপি কেউই সম্ভবত একক সংখ্যাগরিষ্ঠতা সেখানে পাচ্ছে না।

সকাল ১০টা পর্যন্ত গোয়া থেকে যে ছবি উঠে আসছে তাতে দেখা যাচ্ছে বিজেপি সেখানে এগিয়ে ১৬টি আসনে। কংগ্রেস এগিয়ে ১২টি আসনে। তৃণমূল কংগ্রেস ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি(MGP) এগিয়ে ৬টি আসনে। আপ এগিয়ে ১টি আসনে ও অনান্যরা এগিয়ে ৫টি আসনে। আর এই ছবি দেখেই অনেকেই মনে করছেন গোয়ার মাটিতে এবারেও ধাক্কা খেতে চলেছে কংগ্রেস। আর তার অন্যতম কারণ বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়া। কংগ্রেস যদি উদার মনে তৃণমূল, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ও অনান্য ছোট দলগুলির সঙ্গে জোট গড়ে ফেলতে পারতো তাহলে আজ হয়তো শেষ হাসি তাঁরাই হাসতো। কিন্তু ট্রেন্ড বলছে কংগ্রেসকে এবারেও সম্ভবত বিরোধী বেঞ্চেই বসতে হবে কংগ্রেসকে। কেননা তৃণমূল ও গোমন্তক পার্টি দুইজনে মিলে কংগ্রেসকে সমর্থন দিলেও সম্ভবত প্রয়োজনীয় বিধায়ক জোগাড় করতে পারবে না সোনিয়া গান্ধি-রাহুল গান্ধির দল। তৃণমূল ও গোমান্তক পার্টির জোট ভাল ফল করলেও কংগ্রেস কম আসন পাওয়ায় তাঁরাও খুব ওজনদার হিসাবে উঠে আসতে পারছে না। সম্ভবত বিজেপি নির্দল ও অনান্য ছোট দলগুলির সমর্থন নিয়েই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে।

তবে তৃণমূলের আশা গোয়ায় নতুন ভোর তাঁরাই আনবে। প্রয়োজনে কংগ্রেসের সঙ্গেও তাঁরা কথা বলতে পারেন। তবে সবটাই নির্ভর করছে শেষ পর্যন্ত গোয়ার ৪০টি আসনের সম্পূর্ণ ফলাফল সামনে আসার পরেই। গোয়ায় যদি তৃণমূল শেষ পর্যন্ত সত্যিই কিং মেকার হয়ে উঠতে পারে তাহলে সন্দেহ নেই বিজেপি বিরোধী সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের কদর আরও বাড়বে। কেননা মেঘালয়ে ইতিমধ্যেই প্রধান বিরোধী দল হয়ে উঠেছে তৃণমূল। গোয়ায় সাফল্যের মুখ দেখলে তৃণমূল অনান্য রাজ্যেও বিস্তারের পথে হাঁটতে পারে। তবে গোয়ার ফলাফল কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কংগ্রেসকে এবার নতুন করে ভাবতে হবে তৃণমূলকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে তাঁরা লড়াই করবে নাকি হাত ধরাধরি করে বিজেপির বিরুদ্ধে লড়বে সেটা তাঁদেরকেই ঠিক করতে হবে। তৃণমূলকে যোগ্য মর্যাদা ও জমি দিলে আখেরে লাভ হবে কংগ্রেসেরই। গোয়ার ভোট দেখিয়ে দিল সেখানে কংগ্রেসের আসন কম পাওয়ার মূলে তৃণমূল ও গোমন্তক পার্টির জোট। কংগ্রেস যদি ভোটের আগে এই দুই দলকে যোগ্য মর্যাদা দিত, ঠিকঠাকভাবে এদের আসন ছেড়ে জোট গড়ত তাহলে গোয়ার মাটিতে আজ কংগ্রেসই হাসত। তৃণমূল ভাল ফল করলেও কংগ্রেসের খারাপ ফল গোয়ায় আঁধার কাটাতে পারবে কিনা তা নিয়েই এখন প্রশ্ন উঠে গেল।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া