চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল

Share:

নিজস্ব প্রতিনিধি:  দেশজুড়ে চিনির দাম বৃদ্ধি নিয়ে নাজেহাল অবস্থা গৃহস্থের। এর মধ্যেই  বাজারে চিনির সরবরাহ বাড়াতে এবং মজুত  রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ডিউটি-ফ্রি কাঁচা চিনি আমদানির নিয়মে পরিবর্তন এনে আমদানিকারকদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, আমদানি করা কাঁচা চিনিকে দুই মাসের মধ্যে পরিশোধন করে বাজারে বিক্রি করতে হবে। এর ফলে আমদানি করা চিনি দীর্ঘদিন মজুত করে রাখার সুযোগ কমবে বলে মনে করা হচ্ছে। 

সম্প্রতি দেশে চিনির দাম দ্রুত বেড়েছে। গত দু’মাসে দাম প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। সামেই  উৎসবের মরশুম, তখন চাহিদা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। কেন্দ্র জানিয়েছে,  আমদানির জন্য Bill of Entry দাখিলের তারিখ থেকে দুই মাসের মধ্যে কাঁচা চিনিকে পরিশোধন করতে হবে এবং সেই পরিশোধিত চিনিও একই সময়সীমার মধ্যে দেশীয় বাজারে বিক্রি করতে হবে। সংশোধিত নিয়মটি ১০ লক্ষ টন ট্যারিফ রেট কোটার (টিআরকিউ) অধীনে আমদানি করা অপরিশোধিত চিনির ক্ষেত্রে প্রযোজ্য। পূর্বে, আমদানিকারকদের আমদানির পর একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে এবং ৩১ অক্টোবরের মধ্যে অভ্যন্তরীণ বাজারে বিক্রির উপযোগী করার জন্য  অনেক আগে চিনি প্রক্রিয়াজাত করতে হতো। সরকারের লক্ষ্য, আমদানি করা চিনি দ্রুত বাজারে পৌঁছে দিয়ে সরবরাহ বাড়ানো এবং কৃত্রিম সংকট বা বেআইনি মজুত  ঠেকানো। মে মাসে, সরবরাহ কমে আসায় অভ্যন্তরীণ মূল্য স্থিতিশীল করতে সরকার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অপরিশোধিত, সাদা ও পরিশোধিত চিনির রপ্তানি নিষিদ্ধ করেছিল। 

 উল্লেখ্য, চিনির দাম নিয়ন্ত্রণে এর আগেও সরকার ব্যবসায়ী ও বড় ক্রেতাদের মজুতের ওপর সীমা আরোপ করেছে। মিষ্টি প্রস্তুতকারক, কোমল পানীয় সংস্থা, খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা-সহ বড় ক্রেতাদের নির্দিষ্ট সীমার বেশি চিনি মজুত না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যগুলিকেও বেআইনি মজুত  ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।  সরকারের এই পদক্ষেপে পাইকারি বাজারে ইতিমধ্যেই কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। এদিকে, সরকারের বক্তব্য, চিনির দাম বৃদ্ধির জন্য শুধুমাত্র ইথানল উৎপাদনে আখের ব্যবহারকে দায়ী করা ঠিক নয়। উৎপাদনে ঘাটতি, অতিরিক্ত বৃষ্টি ও কীটপতঙ্গের জন্য ক্ষতি, উৎসবের মরশুমের বাড়তি চাহিদা   দামের ঊর্ধ্বগতির কারণ হতে পারে।

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সংস্কৃতি নারীর মনে থাকে, পোশাকে নয়’, রাখি-বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি

৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় উত্তাল নেপাল, দেশজুড়ে বিক্ষোভ

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

প্রেমের টানে বাংলাদেশ থেকে হাবড়ায় যুবতী, প্রেমিক বিয়েতে আপত্তি জানাতেই ধুন্ধুমার

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে প্রাণ হারালেন পাঁচ ম‍ৎস্যজীবী

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত