চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বউ রেগেমেগে বাপের বাড়ি, মন ভোলাতে ছুটির দরখাস্ত স্বামীর

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: সরকারি হোক বা বেসরকারি সংস্থা – কর্মী (Worker) নানা কারণ দেখিয়ে ছুটির জন্য আবেদন করেন। কেউ ছুটির আবেদনের (leave application) কারণ হিসেবে উল্লেখ করেন শারীরিক অসুস্থতা (illness) । অনেকে আবার ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে প্রাপ্য ছুটি জমিয়ে রেখে একসঙ্গে বেশ কয়েদিনের জন্য ছুটি নিয়ে নেন।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এমন একজনের ছুটির দরখাস্ত, যেখানে লেখা বউ (wife) তাঁর সঙ্গে ঝগড়াঝাঁটি করে বাপের বাড়ি চলে গিয়েছে। বউয়ের রাগ কমাতে, তাঁর মন পেতে তাকে শ্বশুরবাড়িতে ( mother’s house) নিয়ে আসতে হবে। তার জন্য ছুটির প্রয়োজন।সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া ওই চিঠি দেখে অনেকেই বলছে, স্ত্রীর প্রতি এমন ভালোবাসা সত্যিই খুব কম দেখা যায়। অনেকে আবার বলছে, বেশি বাড়াবাড়ি হয়ে গেল। স্ত্রীর রাগ কমে গেলে আপনা-আপনি তিনি বাড়ি চলে আসতেন।

ছুটির জন্য আবেদন করেছেন শামসাদ আহমেদ। তিনি শিক্ষাদফতরের (Edication Dept) কর্মী।পোস্টিং কানপুরে (Kanpur) । ছুটির জন্য দাখিল করা দরখাস্তে শামসাদ লিখেছেন – বউ বাপের বাড়ি চলে গিয়েছে। সঙ্গে নিয়ে গিয়েছে তিন মেয়ে এবং দুই ছেলেকে। বাড়ি একদম খাঁ খাঁ করছে। মন একেবারেই ভালো নেই। বউকে ফিরিয়ে না আনলে সে মন দিয়ে ঠিকঠাক কাজও করতে পারবে না। তাই, তিনদিনের ক্যাজুয়াল (casual leave) লিভ প্রয়োজন। আজ ৪ অগাস্ট থেকে ৬ অগাস্ট সে ক্যাজুয়াল লিভ নিচ্ছে।

সরকারিভাবে ছুটি তিনদিনের হলেও শামসাদ আহমেদ ছুটিতে থাকবেন চার দিন। কারণ, ৬ অগাস্ট শনিবার। পরের দিন রবিবার, এমনিতে ছুটি।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ