চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরমুজ এড়িয়ে নতুন তেলের রুট? মোদীর প্রস্তাব ঘিরে বাড়ছে জল্পনা

নিজস্ব প্রতিনিধিঃ   পশ্চিম এশিয়ায় ইরান বনাম ইজরায়েল ও আমেরিকার   সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা। এই পরিস্থিতিতে আরব দেশগুলি বিকল্প তেল পরিবহণ রুট তৈরির পরিকল্পনা শুরু করেছে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় পরিবর্তন আনতে পারে। 

একটি আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের বাড়তি প্রভাব এবং সম্ভাব্য অবরোধের ঝুঁকি মাথায় রেখে  সংযুক্ত আরব  আমিরশাহীর সমস্ত  দেশ নতুন পাইপলাইন ও লজিস্টিক করিডর গড়ে তুলতে চাইছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহণ হয়, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ২০ শতাংশ। ফলে এই পথ অচল হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগে।

এই প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত ‘ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডর’ (IMEC)। এই করিডর তৈরি হলে ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত একটি বিকল্প বাণিজ্য ও জ্বালানি পরিবহণ পথ তৈরি হবে। এতে শুধু তেল নয়, অন্যান্য পণ্যও দ্রুত ও নিরাপদে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই সৌদি আরব তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ব্যবহারের মাত্রা বাড়িয়েছে, যাতে তেল হরমুজ এড়িয়ে লাল সাগরের ইয়ানবু বন্দরে পৌঁছাতে পারে। একইভাবে, সংযুক্ত আরব আমিরশাহীও নিজেদের বিকল্প পাইপলাইন ব্যবহারের কথা ভাবছে। এতে হরমুজের উপর নির্ভরতা ধীরে ধীরে কমানো সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরব দেশগুলিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। যদিও এই ধরনের বড় প্রকল্প বাস্তবায়নে সময় ও বিপুল বিনিয়োগ প্রয়োজন, তবুও ভবিষ্যতে তেলের নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।  

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ