এই মুহূর্তে

ভোপালে হিন্দিতে এমবিবিএসের বই প্রকাশ অমিত শাহের, ভারতে প্রথম

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: দেশ রবিবার এক যুগান্তকারী ঘটনার সাক্ষী রইল।  ভোপালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে প্রকাশিত হল হিন্দিতে লেখা এমবিবিএসের বই। ভারতের মধ্যে ছত্তিশগড় প্রথম রাজ্য যে রাজ্যে ডাক্তারি পড়ুয়ারা চাইলে হিন্দিতেই মেডিক্যালের বই পড়তে পারবেন। গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যের চিকিৎসা সংক্রান্ত দফতরের মন্ত্রী বিশ্বাস কৈলাস সারং। 

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি আসীন হওয়ার পর থেকে হিন্দি ভাষার ওপর গুরুত্ব আরোপ করে এসেছেন।  পাশাপাশি ভারতের অন্যান্য আঞ্চলিক ভাষাকেও সমান গুরুত্ব দিয়ে দেখার আর্জি জানান। সেই আর্জির নিরিখে ছত্তিশগড় দেশকে এক নতুন দিশা দেখাল। আশা করা যেতে পারে, আগামীদিনে অন্য়ান্য রাজ্যও হিন্দি বা আঞ্চলিক ভাষাতে মেডিক্যাল পডুয়াদের জন্য বই অনুবাদ করবে। আজ এই দিনটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। 

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং তাঁর ভাষণে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজ গরিব পরিবারের মেধাবী পড়ুয়াদের জীবনে নতুন আলো এনে দিলেন। মেধা থাকার সত্ত্বে শুধুমাত্র ইংরেজিতে দূর্বল হওয়ার জন্য ইচ্ছা থাকলেও তারা ডাক্তারি পড়তে পারেন না। হিন্দিতেই মেডিক্যালের বই প্রকাশিত হওয়ায় লক্ষাধিক মেধাবী পড়ুয়ারা উপকৃত হবেন। 

মুখ্যমন্ত্রী বলেন, হিন্দিতে লেখা মেডিক্যালের বই তিনি অন্যান্য রাজ্যের হাতেও তুলে দেবেন যাতে সেই সব রাজ্যের ইংরেজিতে দূর্বল পড়ুয়ারা, যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন, তারা যাতে তাদের সেই স্বপ্ন পূরণ করতে পারেন।  

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ