হাড়হিম করা ঘটনা, বাড়ির সামনে ১৭ বছরের যুবতীকে লক্ষ করে পরপর চলল গুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড় হিম করা ঘটনা হরিয়ানার ফরিদাবাদে। বাড়ির সামনে ১৭ বছর বয়সী এক কিশোরীর উপর গুলি চালিয়ে পালিয়ে যায় এক যুবক। যুবতীর শরীরে দুটি গুলি লেগেছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ বন্দুকবাজের খোঁজ করছে।

সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বল্লভগড়ের শ্যাম কলোনিতে গুলি চালানোর ঘটনাটম্বারছে। নাবালিকা কোচিং ক্লাস থেকে  ফেরার সময়ে অভিযুক্ত যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। জানা গিয়েছে যতীন মঙ্গলা নামে পরিচিত ওই ব যুবক যুবতীকে অনুসরণ করছিল। যে গলিতে হামলাটি করা হয়েছিল,  সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া ভয়ঙ্কর দৃশ্যে দেখা গিয়েছে যে, বন্দুকবাজ লক্ষ্যবস্তুর জন্য অপেক্ষা করছে। তাকে একটি বাইকের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। অভিযুক্তকে প্রথমে ব্যাগে কিছু লুকিয়ে রাখতে দেখা যায়। যুবতী আসার  সঙ্গে সঙ্গেই বন্দুক হাতে আক্রমণকারী গলির অন্য পাশে চলে যায় এবং গুলি চালায়। ঘটনার পরেই ১৭ বছর বয়সী  যুবতীর সঙ্গে থাকা দুটি মেয়ে আতঙ্কে পালিয়ে যায়। একটি গুলি ১৭ বছর বয়সী মেয়েটির কাঁধে লাগে এবং অন্যটি তার পেটে লাগে বলে জানা গিয়েছে। গুলি লাগার পর সাহায্যের জন্য চিৎকার  করলে অভিযুক্ত  তার ব্যাগটি নিয়ে দ্রুত বাইকে করে পালিয়ে যায়।   

পুলিশ জানিয়েছে যে অপরাধে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং আক্রমণকারী যতীন মঙ্গলার খোঁজ চলছে। একজন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর পরিচিত। মেয়েটি অভিযুক্তকে চিনতে পেরেছে। আমরা একটি এফআইআর নথিভুক্ত করেছি। পুলিশ এবং অপরাধ শাখা অভিযুক্তকে খুঁজছে।”  নির্যাতিতার বোন জানিয়েছেন যে যতীন তরুণীর বুক লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেছল।  তবে যুবতী বাঁচার জন্য হাত তুললে গুলিটি তার হাত ভেদ করে  কাঁধে  গিয়ে লাগে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড