আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানি আরও এক দূতকে ২৪ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের পাকিস্তান সরকারের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মোদি সরকারের। দিল্লিতে পাকিস্তান দূতাবাসে কর্মরত আরও এক আধিকারিক ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে আগামী ২৪ ঘন্টার মধ্যেই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। বুধবার (২১ মে) বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশ ছাড়ার নির্দেশ দেওয়া আধিকারিক তাঁর পদের সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্ব পালন করেননি। তিনি এমন কাজ করেছেন যা বিপজ্জনক। ফলে তাঁকে অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে।’ যদিও ওই আধিকারিকের নাম এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিস্তারিত জানায়নি বিদেশ মন্ত্রক।

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে দাঁড়িয়েছে। দুই দেশই কূটনৈতিকদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে এনেছে। গত ১১ মে হরিয়ানায় এক পাকিস্তানি চরকে পাকড়াও করার পরেই ১৩ মে গুপ্তচরবৃত্তির দায়ে পাকিস্তানি দূতাবাসে কর্মরত এহসান-উর-রহিম ওরফে দানিশকে বহিষ্কার করেছিল বিদেশ মন্ত্রক। ২৪ ঘন্টার মধ্যেই ওই আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পাল্টা হিসাবে পাকিস্তানের বিদেশ মন্ত্রকও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে কর্মরত এক আধিকারিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল।

গত ১১ মে’র পর থেকেই দেশে ছড়িয়ে থাকা পাক গুপ্তচরদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। হরিয়ানা থেকে জ্যোতি মালহোত্রা নামে এক জনপ্রিয় ইউটিউবারকেও পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে পাকড়াও করা হয়েছিল। তাকে জেরা করে বিস্ফোরক তথ্যও মিলেছে। জ্যোতির সঙ্গে দানিশের যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ