প্রতিশ্রুতি পূরণ করল না কেন্দ্র, অগ্নিবীর প্রকল্পে নৌবাহিনীতে মাত্র ৩৪১ মহিলা

ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) প্রায় ৩০০০ অগ্নিবীরকে নিয়োগ করা হয়েছে, যার মধ্যে মহিলা অগ্নিবীর রয়েছেন ৩৪১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্র সরকারের তরফে বলা হয়েছিল অগ্নিপথ প্রকল্পে লিঙ্গ বৈষম্য না করে পুরুষ ও মহিলাকে সমান চোখে দেখা হবে। এমনকি মহিলাদের জন্য অগ্নিবীর প্রকল্পের ২০ শতাংশ আসন বরাদ্দ থাকবে বলেও ঘোষণা করা হয়েছিল। যদিও কার্যক্ষেত্রে দেখা গেল উলটো ছবি। কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতি মত নৌবাহিনীতে (Indian Navy) জায়গা পেলেন না মহিলারা। ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) প্রায় ৩০০০ অগ্নিবীরকে নিয়োগ করা হয়েছে, যার মধ্যে মহিলা অগ্নিবীর রয়েছেন ৩৪১ জন। যা শতাংশের হিসাবে প্রায় ১১ শতাংশ।

ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (Admiral R Hari Kumar) বলেন, ভারতীয় নৌবাহিনী সরকারকে আশ্বাস দিয়েছে ২০৪৭ সালের মধ্যে ‘আত্মনির্ভর’ হয়ে উঠবে ইন্ডিয়ান নেভি। নৌবাহিনী দিবসের আগে শনিবার এক সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি আরও বলেন, ভারত মহাসাগর অঞ্চলে চীনের বিভিন্ন সামরিক ও গবেষণা জাহাজের গতিবিধির ওপর কঠোর নজরদারি রাখে নৌবাহিনী। তাঁর কথায় ‘সরকার আমাদের আত্মনির্ভর ভারত সম্পর্কে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে। আমরা আশ্বাস দিয়েছি যে ভারতীয় নৌবাহিনী ২০৪৭ সালের মধ্যে আত্মনির্ভর হয়ে যাবে।’ প্রসঙ্গত ভারতীয় নৌবাহিনীতে এই প্রথম মহিলাদের নিয়োগ করা হল।

উল্লেখ্য, সেনা বাহিনীতে স্বল্পমেয়াদী চুক্তিভিত্তিক অগ্নিপথ প্রকল্প নিয়ে আসে কেন্দ্র সরকার,। যা নিয়ে দেশ জুড়ে বিতর্ক হয়। এই প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সেনা বাহিনীতে কাজ করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা। কেন্দ্র জানায় যে জওয়ানরা অগ্নিপথ প্রকল্পের আওতায় চুক্তিভিত্তিক কাজে যোগ দেবেন তাঁদেরকে সারা দেশ চিনবে ‘অগ্নিবীর’ (Agniveer) নামে। এই প্রকল্পের আওতায় চার বছরের জন্য ভারতীয় সেনায় নিযুক্ত হবেন অগ্নিবীরেরা। সেনা বাহিনীতে নিয়োগে মহিলাদের ২০ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছিল। যদিও কার্যক্ষেত্রে তা রাখতে ব্যর্থ কেন্দ্র সরকার।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা