ব্যবসায়িক ক্ষেত্রে পরিণত হবে ভারতীয় মহাকাশ সংস্থাঃ ইসরো চেয়ারম্যান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় মহাকাশ গবেষণা ইসরো এবার পরিণত হবে  ব্যবসায়িক  ক্ষেত্রে । শনিবার ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ শনিবার বলেছেন, ভারতীয় মহাকাশ ক্ষেত্র একটি ‘বদ্ধ’ এবং ‘গোপনীয়’ সমাজ থেকে একটি উন্মুক্ত সমাজে পরিবর্তিত হচ্ছে। এর পিছনে উদ্দেশ্য হল এটিকে সরকারী কর্মসূচির পরিবর্তে অর্থনৈতিক বা ব্যবসায়িক ক্রিয়াকলাপে পরিণত করা।

নাকাকুন্নু প্রাসাদে অনুষ্ঠিত মাতৃভূমি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ লেটারস (এমবিআইএফএল) ২০২৪-এ বক্তব্য রাখতে গিয়ে একথা  জানান ইসরোর চেয়ারম্যান। শনিবার সোমনাথ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিতে মহাকাশ সম্পর্কিত  সংস্থাগুলি  এখন  ব্যবসায়িক ক্রিয়াকলাপে পরিণত হয়েছে। ইসরো চেয়ারম্যান বলেন, গত ৬০ বছরে মহাকাশ ক্ষেত্রের কাজ – রকেট থেকে উপগ্রহ তৈরি এবং  সামাজিক প্রয়োগের লক্ষ্যে, সাধারণ মানুষের উপকার করা। আর এটি আমাদের প্রধান লক্ষ্য।

এমবিআইএফএল-এর পঞ্চম সংস্করণের একটি অধিবেশনে  ইসরোর চেয়ারম্যান  বলেন,  বর্তমানে মহাকাশ কর্মসূচির বাজেট ১০,০০০ কোটি টাকা। তাই তা ১০ গুণ বাড়ানোর লক্ষ্যে দেশের মহাকাশ নীতিতে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রকেট ও উপগ্রহ তৈরির কাজ বেসরকারি ক্ষেত্রকে দেওয়া হবে। আমরা মাঝেমধ্যে চন্দ্রযান বা আদিত্য মিশন চাই না। আমাদের একটি টেকসই বিজ্ঞান প্রোগ্রাম থাকা দরকার। তার জন্য আমাদের প্রাথমিকভাবে মঙ্গল ও চাঁদে অনুসন্ধান বাড়াতে হবে।

সোমনাথ আরও জানান, ‘আমরা আমাদের নিজস্ব স্পেস স্টেশন চাই । গত ২-৩ মাস ধরে দেশের সমস্ত ইসরো কেন্দ্র একটি স্পেস স্টেশনের নকশা নিয়ে কাজ করছে।‘  উল্লেখ্য , ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এমবিআইএফএল শেষ হবে ১১ ফেব্রুয়ারি।

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর