ব্ল্যাক হোল নিয়ে জানতে ইসরোর নয়া অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্ল্যাক হোল নিয়ে জানতে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কম নেই। এবার এই মহাজাগতিক বস্তুটিকে জানতে কৃত্রিম উপগ্রহ পাঠাবে ইসরো। নতুন বছরের প্রথম দিন এই কৃত্রিম উপগ্রহ পাঠাতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

নতুন বছরের শুরুর দিন সোমবার এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ইসরো। এই প্রথম পোলারিমিটার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে ভারতের মহাকাশ সংস্থা। ইতিমধ্যে রবিবার থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ হতে চলেছে। ইসরোর তরফে এক্সপিওস্যাট ও ১০টি অন্যান্য কৃত্রিম উপগ্রহকে কক্ষপথে প্রতিস্থাপন করা হবে। গত অক্টোবর মাসে গগনায়ন অভিযানের পর ব্ল্যাক হোলে কৃত্রিম উপগ্রহ পাঠানো নিয়ে অভিযান শুরু করেছিল ইসরো। এবার সেই প্রকল্পই বাস্তবায়িত হতে শুরু করেছে।

ইসরোর তরফে জানানো হয়েছে, উপগ্রহটিকে বহন করে নিয়ে যাবে পিএসএলভি সি৫৮ রকেট। যে উপগ্রহটিকে কক্ষপথে পাঠানো হচ্ছে, তার মূল্ লক্ষ্যই হচ্ছে ব্ল্যাক হোল সম্পর্কে তথ্য জোগাড় করা। পাশাপাশি মহাকাশ থেকে যে এক্স রে রশ্মি নির্গত হয়, তার উৎস সন্ধানেও কাজ করবে উপগ্রহটি।

২০২১ সালের ডিসেম্বর মাসে নাসার তরফে এই একই ধরনের অভিযান চালানো হয়েছিল। এবার এই একই ধরনের অভিযান হাতে নিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ বছর ধরে এই প্রজেক্টের কাজ চলবে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বেঙ্গালুরুর ইউ আর রাও স্যাটেলাইট সেন্টারে এই প্রকল্প সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম তৈরি করা হয়েছে।

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

বিয়ের মণ্ডপে দুই ছেলের হাত ধরে হাঁটলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী