আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু- কাশ্মীর, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধিঃ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পর এবার জম্মু- কাশ্মীর। রবিবার  মেঘভাঙা বৃষ্টিতে জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায়  দেখা দিল বন্যা।  শুধু তাই নয় বৃষ্টির জেরে কঙ্গন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে ধানক্ষেত এবং ঘর- বাড়ি। প্রাকৃতিক দুর্যোগের জেরে কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

গান্ডেরবালের এসএসপি গুলজার আহমেদ বলেন, ‘ রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে মেঘভাঙা বৃষ্টি। আর তাতে খাল উপচে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে পাদাবালের কাছে এসএসজি রাস্তা। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে  স্থানীয়দের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । ‘  অন্যদিকে ট্রাফিক কন্ট্রোল রুমের এক কর্মকর্তা বলেন, ‘গান্ডেরবাল জেলায় মেঘভাঙা বৃষ্টির ফলে শ্রীনগর-লেহ সড়কে যান চলাচল বন্ধ করা হয়েছে ।‘ আর মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় কাশ্মীর উপত্যকার সঙ্গে সড়ক পথে   বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা।

অন্যদিকে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ। প্রাণ হারিয়েছেন ৩৩ জন। নিখোঁজ কমপক্ষে ৫০ জন। NDRF  দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। মেঘভাঙা বৃষ্টির ফলে অনেকে নিখোঁজ থাকায় ড্রোন ব্যবহার করে চলছে উদ্ধারকাজ। অন্যদিকে ভূমিধসের কারণে বেশ কয়েকটি রাজ্য ও জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।  এরফলে সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। আর এই ঘটনার রেশ এবার পড়ল জম্মু – কাশ্মীরে ।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ