পরিস্থিতি ভয়ঙ্কর, যোশী মঠকে ‘ডুবন্ত শহর’ ঘোষণা উত্তরাখণ্ড সরকারের

যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: যোশী মঠকে ‘ডুবন্ত শহর’ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। এখনও পর্যন্ত ৬০টি পরিবারকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে। রয়ে গিয়েছে আরও ৯০টি পরিবার। রবিবার রাতের মধ্যে বাকি পরিবারগুলিকেও নিরাপদস্থানে সরিয়ে নিয়ে আসা হবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

গারওয়ালের কমিশনার  সুশীল কুমার জানিয়েছেন, যোশী মঠ থেকে ৬০টি পরিবারকে এখনও পর্যন্ত নিরাপদস্থানে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। বাকি ৯০টি পরিবারকেও দ্রুত সেখানে থেকে সরিয়ে নিয়ে আসা হবে। চেষ্টা চলছে, রবিবার রাতের মধ্যেই ওই ৯০টি পরিবারকে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে আসার। রাজ্য প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, যোশী মঠে মোট বাড়ির সংখ্যা সাড়ে চার হাজার। এর মধ্যে ৬১০টি বাড়ির অবস্থা ভয়াবহ। ওই সব বাড়ি কোনওভাবেই বসবাসের যোগ্য নয়। যোশী মঠের সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখতে তৈরি করা হয়েছে একটি সমীক্ষক  দল। হোটেল, কয়েকটি গুরুদ্বার, দুটি কলেজে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে ত্রাণ শিবির। সেখানে রয়েছে দেড় হাজারের বেশি বাসিন্দা।   গারওয়ালের কমিশনার সুশীল কুমার জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই যোশীমঠ জুড়ে জমি ক্ষয় হতে শুরু করে। কিন্তু গত এক সপ্তাহের মধ্যে মারাত্মক আকারে জমির ক্ষয় হতে শুরু করে। বড় ধরনের বিপত্তি এড়াতে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ শুরু হয়েছে। রবিবার রাতের মধ্যেই শেষ হয়ে যাবে। 

আরও পডু়ন আরও দু’দিন দুর্যোগ, হিমাচল-উত্তরাখণ্ডে মৃত্যু বেড়ে ৫০

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

‘কোহলি তাড়াতাড়ি আউট হলে খেতে ইচ্ছা করত না’, বিরাট-ভক্ত ‘নানা’র পুরনো ভিডিও ভাইরাল

নানা পাটেকরের ‘প্রথম ভালবাসা’ কে? সাক্ষাৎকারে যা জানিয়েছিলেন অভিনেতা

মৃত্যুর জন্যে ১২ মণ শুকনো আলাদা করে রেখেছিলেন বর্ষীয়ান অভিনেতা নানা পটেকার, কেন জানেন?

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

শুধু অভিনয়ে নয়, রাইফেল শুটিংয়েও দক্ষ ছিলেন, কীভাবে কারগিল সীমান্তে পৌঁছেছিলেন নানা পটেকর?

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

দানবীর নানা, গাড়ি না কিনে দেড় কোটি বিলিয়ে দিয়েছিলেন গরিব কৃষকদের

কাপড় ধোয়া নিয়ে বিবাদ, ভাইকে তোরোয়াল-কুড়ুল দিয়ে কুপিয়ে খুন দাদার

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, কী ঘটেছিল মদের আসরে?