এই মুহূর্তে

যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ২ পুলিশ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, লখনউ: রক্ষকই ফের ভক্ষকের ভূমিকায়। স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) ভুয়ো পরিচয় দিয়ে এক যুবককে অপহরণ করে মোটা মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফের একবার মুখ পুড়েছে যোগী রাজ্যের পুলিশের। ধৃত দুই পুলিশ কর্মীকে এই অপকর্মে সাহায্যকারী দুই ব্যক্তির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মড়িয়াব থানার দু্ই পুলিশ কর্মী সুধীর সিংহ ও অনিল সিংহ নিজেদের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে অতুল সিংহ নামে এক যুবকের বাড়িতে হানা দেয়। জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবককে তুলে নিয়ে যায়। এক গোপন ডেরায় নিয়ে গিয়ে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে। পুলিশের এমন রুদ্রমূর্তি দেখে কার্যত হতচকিত হয়ে পড়েন অতুল সিংহ।

শেষ পর্যন্ত পাঁচ লাখ টাকা দিয়ে মুক্তি পাওয়ার পরেই পুলিশের উঁচুমহলে ঘটনার কথা জানান অতুল সিংহ। তদন্তে নেমে অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবল সুধীর সিংহ ও অনিল সিংহকে গ্রেফতার করা হয়। জেরার মুখে ধৃত দু্ই পুলিস কর্মী জানিয়েছেন, অপহরণ কাণ্ডে তাঁদের সহায়তা করেছিল আকাশ লোধি ও শুভাংশু নামে দুই ব্যক্তি। যদিও দুজনেই ঘটনার পরে গা ঢাকা দিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ