বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক লড়াই হবে, দাবি মমতার

পাটনায় মমতা জানিয়ে দিলেন, ২৪’র ভোটে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক লড়াই হবে। সেই নিয়েই বৈঠকে আলোচনা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের(Nitish Kumar) উদ্যোগে বিজেপি(BJP) বিরোধীদের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন দেশের তাবড় তাবড় সব নেতানেত্রী। তাঁদের মধ্যে আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee)। অস্বীকার করার উপায় নেই সেই বৈঠক বিহারের মাটিতে নীতীশের তত্ত্বাবধানে হলেও সেখানে মধ্যমণি হয়ে উঠতে চলেছেন বাংলার মেয়ে মমতা। সেই বৈঠকের আগে বৃহস্পতিবার বিকালে পাটনা পৌঁছে মমতা অভিষেককে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের(Lalu Prasad Yadav) বাড়িতে। সেখানে তাঁর সঙ্গে বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানিয়ে দেন, ২৪’র ভোটে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক লড়াই হবে। সেই নিয়েই বৈঠকে আলোচনা হবে। সেই বৈঠকে যা সিদ্ধান্ত হবে সেটাই সবাই মেনে নেবে।

আরও পড়ুন ‘লালুজি এখনও বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখেন’

জানা গিয়েছে, বিরোধীদের এই বৈঠকে মমতা, অভিষেক, নীতীশ, তেজস্বী ছাড়াও থাকবেন অখিলেশ যাদব, এম কে স্ট্যালিন, প্রধান শরদ পাওয়ার, হেমন্ত সোরেন, মেহবুবা মুফতিরা। তবে কংগ্রেসের সঙ্গে বিবাদের জেরে দিল্লির মুখ্যমন্ত্রী যথাক্রমে অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের এই বৈঠকে যোগ দেওয়া কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। কংগ্রেসের তরফে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৈঠকে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। তবে রাহুল গান্ধি আসছেন কিনা তা নিশ্চিত নয়। তবে মমতার উপস্থিতি এই বিরোধী বৈঠকের গুরুত্ব আরও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।  

আরও পড়ুন ‘বেশি স্মার্ট হতে যেও না’, কাকে বললেন মমতা

২০২৪’র ভোটে বিজেপিকে হটাতে এদিন আবারও নতুন করে ‘একের বিরুদ্ধে এক’ লড়াইয়ের ফর্মুলা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, এই বৈঠকে তৃণমূল নেত্রীর দেখানো পথে দেশের ৪৫০টি লোকসভা আসনে ‘একের বিরুদ্ধে এক প্রার্থী’ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে পারে সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলি। তবে কংগ্রেস এ ক্ষেত্রে কতটা একমত হবে সেটাই এখন দেখার। বামেদের তরফে এই বিষয়টি নিয়ে একমত হওয়া সম্ভব কি না, তা নিয়েও জল্পনা চলছে। মমতা অবশ্য এদিন জানিয়েছেন বৈঠকে যা সিদ্ধান্ত হবে তা সবাই মেনে নেবেন। কিন্তু বাংলায় বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক ফর্মুলা মমতা মেনে নিলেও কংগ্রেস ও বামেরা তা মানবে কিনা সন্দেহ আছে। কেননা উনিশের ভোটে কংগ্রেস মাত্র ২টি আসন পেলেও বামেদের ঝুলি ছিল খালি। সেই হিসাবে এখন মমতা কংগ্রেসকে ২টি আসন ছেড়ে দিলেও তা কংগ্রেসের নেতানেত্রীরা মানতে পারবেন কিনা তা নিয়ে যেমন সন্দেহ আছে তেমনি বামেদের ভাগ্যেও লড়াই করার জন্য কোনও আসন মিলবে কিনা তাও ভাববার বিষয়।

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিট পেপার ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে তৈরি কেন্দ্র, বিষয়টিকে ‘ঘোর পাপ’ আখ্যা দিলেন প্রধানমন্ত্রী

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

পড়ুয়াদের উপর লাঠিচার্জে ক্ষুব্ধ নাসিরুদ্দিন, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ তকমা বর্ষীয়ান অভিনেতার

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী