রীতি পালন করতে হবে, শুধু বিয়ের সার্টিফিকেটে দাম নেই, জানাল ইলাহাবাদ হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: রীতিনীতি পালন করে বিয়ে করতে হবে। শুধু বিয়ের সার্টিফিকেটে কোনও দাম নেই। সম্প্রতি এক মামলায় এই কথা জানিয়ে দিল ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ।

সম্প্রতি বিবাহ সার্টিফিকেটকে বিয়ের বৈধ প্রমাণপত্র হিসাবে স্বীকৃতি দেয় নিম্ন আদালত। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইলাহাহাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। বিচারপতি রাজন রায় ও বিচারপতি ওম প্রকাশ শুক্লার বেঞ্চে মামলাটি ওঠে। বিচারপতি রাজন রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, যদি বিয়ের রীতি নীতি ঠিকভাবে পালন না করা হয়, তাহলে সেই বিয়ের কোনও বৈধতাই নেই।

এর আগে মামলাকারীর তরফে জানানো হয়, তিনি ও তাঁর মা এক ধর্মগুরুর অনুগামী। ধর্মগুরু তাঁদের আশ্রমের সদস্য হিসাবে গ্রহণ করেন। এরপরেই বলা হয়, ধর্মগুরু তাঁদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেয়। শুধু তাই নয়, আর্য মন্দিরে নিয়ে গিয়ে তাঁকে বিয়ে করে। আর্য মন্দির থেকেই একটি বিয়ের সার্টিফিকেট দেওয়া হয়। এরপর বিয়ের বৈধতাকে চ্যালেঞ্জ করে প্রথমে নিম্ন আদালতে যান ওই মহিলা। তবে নিম্ন আদালত অবশ্য মহিলার দাবি নস্যাৎ করে দেয়। তারপর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ইলাহাবাদ হাইকোর্টে যান ওই মহিলা। শেষ পর্যন্ত হাই কোর্টে জয় মিলল।

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের, ডিভোর্সের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের