শাহের মন্ত্রকেই সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ, বলছে ভিজিল্যান্স রিপোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মচারীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ মিলেছে। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের সর্বশেষ বার্ষিক তথ্য অনুসারে এমনটাই জানা গিয়েছে। গত বছর দুর্নীতির অভিযোগের শীর্ষ তালিকায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কর্মচারীরা, তারপরে রেল ও ব্যাঙ্কে কর্মরতরা।

২০২২ সালে কেন্দ্রীয় সরকারী বিভাগ এবং সংস্থাগুলির সমস্ত বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের ক্ষেত্রে মোট ১,১৫,২০৩টি এই ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে। এর মধ্যে ৮৫,৪৩৭টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। ২৯,৭৬৬টি অভিযোগ  বিচারাধীন। রিপোর্টে আরও জানানো হয়েছে যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছর তার কর্মচারীদের বিরুদ্ধে ৪৬,৬৪৩টি অভিযোগ পেয়েছিল, ১০,৫৮০টি রেলওয়ে এবং ৮,১২৯টি অভিযোগ ব্যাঙ্কগুলি পেয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীদের বিরুদ্ধে মোট অভিযোগের ২৩,৯১৯টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। রেলওয়ে ৯,৬৬৩টি অভিযোগ নিষ্পত্তি করেছে। ব্যাঙ্কগুলি ৭,৭৬২টি দুর্নীতির অভিযোগ নিষ্পত্তি করেছে।  

সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন রিপোর্টে জানিয়েছে, কয়লা মন্ত্রকের বিরুদ্ধে ৪,৩০৪টি অভিযোগ ছিল। ৪,০৫০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।  ৪,২৩৬টি অভিযোগ শ্রম মন্ত্রকের বিরুদ্ধে ছিল। ৪,০১৬টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। ২,৬১৭টি অভিযোগ পেট্রোলিয়াম মন্ত্রকের কর্মীদের বিরুদ্ধে ছিল। ২,৪০৯টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে৷

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের কর্মীদের বিরুদ্ধে ২,১৫০টি অভিযোগ ছিল।  প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীদের বিরুদ্ধে ১,৬১৯টি অভিযোগ ছিল। টেলিযোগাযোগ বিভাগের কর্মীদের বিরুদ্ধে ১,৩০৮টি অভিযোগ ছিল। অর্থ মন্ত্রকের কর্মীদের বিরুদ্ধে ১,২০২টি এবং কেন্দ্রীয় অপ্রত্যক্ষ কর ও শুল্ক বোর্ডের কর্মীদের বিরুদ্ধে ১,১০১টি অভিযোগ রয়েছে বলে  রিপোর্টে বলা হয়েছে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা