ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ভারী বৃষ্টির মধ্যেই ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে। আজ বুধবার (১২ অগস্ট) ভোরে কুরলার চিরাগ নগর এলাকায় হঠাৎই একটি টিলার অংশ ধসে পড়ে। মাটির নিচে বেশ কয়েকজন আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত অন্তত দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে জোরকদমে চলছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, গাউসিয়া চাওল ও রাঠোড় মেডিকেলের কাছে এই ধসের ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা ও উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষজনকে উদ্ধারের চেষ্টা চলছে।  

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ধসের নিচে চার থেকে পাঁচজন আটকে থাকতে পারেন। ইতিমধ্যেই দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ ধ্বংসস্তূপের নিচে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছেন বিএমসির মেয়র ঋতু তাওড়ে। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে তথ্য নিচ্ছেন তিনি। 

আরও পড়ুন: জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

অন্যদিকে, ধসের আশেপাশে এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। লাগাতার বৃষ্টির কারণে নতুন করে কোনও বিপদ তৈরি হতে পারে কি না, সেদিকেও নজর রাখা হচ্ছে। ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে ধস নামার পর এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ দেখা গিয়েছে এবং উদ্ধারকারীদের তৎপরতার ছবি দেখা গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! হিমাচলের সিরমৌরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ৯

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা