বর্ষবরণের আগেই মুম্বাইয়ে বোমা বিস্ফোরণের হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষবরণের আগেই মুম্বাইতে ছড়িয়ে পড়লো আতঙ্ক। শনিবার সন্ধ্যায় একটি বেনামী কল  থেকে বিস্ফোরণের  খবর আসে মুম্বাই পুলিশের কাছে। এই খবর আসা মাত্রই পুলিশের কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মুম্বাই শহরকে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন,’শহর জুড়ে গুরুত্বপূর্ণ পাবলিক প্লেস এবং স্থাপনাগুলিতে তল্লাশি চালানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক ডিভাইস বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আরও চলছে তদন্ত। পুলিশ বর্তমানে ফোনকারীর বিস্তারিত জানার চেষ্টা করছে।‘ তবে আচমকাই এই বেনামী ফোনের জেরে মুম্বাই শহরের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

তবে, এই ঘটনা প্রথম নয় এরআগেও মুম্বাইতে এমন বোমা বিস্ফোরণের হুমকি ফোন এসেছিল। মুম্বাইয়ের ১১টি স্থানে বোমা রাখা হয়েছে দাবি করে একটি ইমেইল পুলিশের কাছে পাঠানো হয়েছে। পরে এটি একটি প্রতারণা বলে প্রমাণিত হয়। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গুজরাটের ভাদোদরা থেকে তিনজনকে গ্রেফতার করেছে।

নববর্ষের প্রাক্কালে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্স (এসআরপিএফ) এবং কুইক রেসপন্স টিম (কিউআরটি) সহ ১৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হবে বলে জানা  গিয়েছে। এ ছাড়া মুম্বাই ট্রাফিক পুলিশ যানবাহন চলাচল ও দুর্ঘটনা প্রতিরোধের ব্যবস্থা করেছে। ট্রাফিক আইন অমান্য কারী এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে পুলিশ টহল দেবে এবং ব্যবস্থা নেবে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। শুধু তাই নয় মুম্বাইয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং সৈকতে সর্বাধিক পর্যটকদের সম্ভাবনা রয়েছে এমন জায়গাগুলিতে ভারী পুলিশ মোতায়েন থাকবে।

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু