আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উপত্যকার ভোটে অংশ নিতে পারবেন ‘বহিরাগতরাও’, প্রতিবাদে নেতারা

নিজস্ব প্রতিনিধি, জম্মু: জম্মু-কাশ্মীরের নির্বাচনে এবার থেকে অস্থানীয়রাও অংশ নিতে পারবে। এমনই ঘোষণা নির্বাচন কমিশনের। এর জন্য আইন সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে রাজ্য নতুন ভোটারের সংখ্যা বেড়ে হল ২৫ লক্ষ। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী   মেহবুবা মুফতি এবং ওমর আবদু্ল্লাহ।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হৃদেশ কুমার নতুন এই সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলেন, জম্মু-কাশ্মীরের যারা স্থানীয় বাসিন্দা নন, তারাও আগামীদিনে উপত্যকার যে কোনও নির্বাচনে তাদের নাগরিকর অধিকার প্রয়োগ করতে পারবেন। এর জন্য আইন সংশোধন করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যে নতুন ভোটারের সংখ্যা বেড়ে হবে ২০ থেকে ২৫ লক্ষ।

সংশোধিত ভোটার তালিকার কাজ শুরু হয়েছে। সেটা শেষ হওয়ার পর জানা যাবে নতুন ভোটারের সংখ্যা কত। তবে সংখ্যাটা না হলেও ২৫ লক্ষের কাছাকাছি হবে বলে আমাদের ধারণা। বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭৬ লক্ষ। নতুন ভোটারের সংখ্যা যোগ হলে সেটা এক কোটির ওপর পৌঁছে যাবে বলে আমাদের ধারণা।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত রীতিমতো ক্ষুব্ধ মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ। তাদের মতে, উপত্যকার সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে প্রত্যাখান করেছে। জম্মু-কাশ্মীরে বিজেপির ভিত মজবুত নয়। তাই, অস্থানীয়দের হাতে ভোটের অধিকার তুলে দিয়ে এই রাজ্যে তারা তাদের ভিত মজবুত করতে চাইছে। পদ্ম শিবির রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছে। নতুন নিয়ম করে তাদের যদি মনে হয় উপত্যকাবাসীর মন পাবে তাহলে তারা ভুল করবে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ