প্যান-আধারের সংযুক্তিকরণের সময়সীমা বেড়ে ৩০ জুন

মঙ্গলবার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্যান ও আধারের সংযুক্তিকরণের মেয়াদ ফের বাড়াল কেন্দ্র। ৩১ মার্চের পরিবর্তে সময় বাড়িয়ে করা হয়েছে ৩০ জুন। আজ মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এক নির্দেশিকায় এই সময় বৃদ্ধির কথা জানানো হয়েছে।

সাধারণ মানুষের ব্যাঙ্ক লেনদেনের ওপরে নজরদারির জন্য আয়কর দফতরের পক্ষ থেকে প্যানের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের নির্দেশ দেওয়া হয়েছিল।  সময়সীমা দেওয়া হয়েছিল ৩১ মার্চ। ওই সময়ের মধ্যে প্যান-আধারের সংযুক্তিকরণ না হলে প্যান বাতিল হয়ে যাবে বলেও জানানো হয়েছিল। কেন্দ্রের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। চিঠিতে কংগ্রেসের দলনেতা প্যানের সঙ্গে আধার সংযোগের ব্যবস্থা ৬ মাস বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। সেই সঙ্গে তিনি অভিযোগ জানিয়েছিলেন, ‘গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রেই প্যান এবং আধারের সংযোগ করিয়ে দেওয়ার নামে এক শ্রেণির দালাল সাধারণ মানুষের কাছ থেকে বেশি টাকা আদায় করছে।’

এদিন সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের (সিবিডিটি) পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘আগামী ৩০ জুনের মধ্যেই প্যান ও আধারের সংযুক্তিকরণের কাজ করিয়ে নিতে হবে। না হলে ১ জুলাই থেকে প্যান কার্ড নিস্ক্রিয় হয়ে পড়বে।’

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১