‘মোদি’ পদবি মন্তব্যে ফের বিপাকে রাহুল, ১২ এপ্রিল হাজিরার নির্দেশ পটনা কোর্টের

পটনা আদালতে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিহারের বিজেপিন নেতা সুশীলকুমার মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ‘মোদি’ পদবি মন্তব্য বিতর্কে আবারও বিপাকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুশীল কুমার মোদির দায়ের করা মানহানি মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে তলব করল পটনার সাংসদ-বিধায়ক আদালত। আগামী ১২ এপ্রিল তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৯ সালের লোকসভা ভোটের প্রাক্কাল্লে কর্নাটকের কোলারে এক নির্বাচনী সভায় গিয়ে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন ত‍ৎকালীন কংগ্রেস সভাপতি। ললিত মোদি-নীরব মোদিদের দেশ ছেড়ে পালানোর উদাহরণ টেনে তিনি ব্যঙ্গের সুরে বলেছিলেন, ‘সব চোরের পদবি কেন মোদি হয়?’ ওই মন্তব্য নিয়ে রাহুলের বিরুদ্ধে যেমন গুজরাত আদালতে মামলা দায়ের করেছিলেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি, তেমনই পটনা আদালতে মানহানি মামলা ঠুকেছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদি। আদালতে দায়ের করা মামলায় তিনি অভিযোগ করেছিলেন, ‘ওই মন্তব্য করে গোটা মোদি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন রাহুল গান্ধি।’

ওই মামলায় ২০১৯ সালের ৬ জুলাই প্রাক্তন কংগ্রেস সভাপতির জামিন মঞ্জুর করেছিল পটনার সাংসদ-বিধায়ক আদালত। তার পরে প্রায় সাড়ে তিন বছর বাদে ওই মামলায় রাজীব তনয়কে তলব করল আদালত। এ ক্ষেত্রেও তিনি শাস্তির মুখে পড়তে পারেন বলে আইনজ্ঞরা মনে করছেন। সূত্রের খবর, পটনা আদালত ‘মোদি’ পদবি মন্তব্যে রাহুল গান্ধিকে তলব করায় সুরাত আদালতের রায়ের ওপরে নিষেধাজ্ঞা পেতে রাজীব তনয়ের সমস্যা হবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। আদালতের সমনের পরেই কার্যত উ‍ৎসবে মেতেছেন বিজেপির শীর্ষ নেতারা।

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay