অতীত সে দিন, মসজিদে-মসজিদে নমাজিদের ভীড়

নমাজ শেষে আলিঙ্গন। পরে মিষ্টিমুখ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনাকালে পর পর দু বছর ঈদ ছিল ম্লান। মুসলিম সম্প্রদায়ের মানুষ ঘরে বসে কোনওরকম করে ঈদ পালন করে। করোকালে দিল্লির জামা মসজিদের ইমাম ভক্তপ্রাণ মুসলিমদের অনুরোধ করে বলেছিলেন, তারা যেন ঘরে বসেই ঈদ পালন করেন। ইমামের অনুরোধে সাড়া দিয়ে বাড়িতেই হয়েছে নমাজ পাঠ। খাওয়া-দাওয়াও বাড়িতে। সকলের মনে আছে ভয়াবহ সেই দিনের কথা।

পরিস্থিতি আর আগের মতো নেই। সংক্রমণ তুলনামূলকভাবে অনেকটাই নিম্মমুখী। তবে অ্যাক্টিভ কেসের হ্রাস-বৃদ্ধি লেগেই আছে। তবু সে ভয়াবহ পরিস্থিতি নেই। তাই, এবছরের ঈদ আক্ষরিক অর্থেই খুশির।

দেশের বিভিন্ন প্রান্তে সকালেই হয়েছে বিশেষ প্রার্থনা। নতুন পোশাক পরে মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে যান। নমাজ পড়েন। পরম করুণাময় ঈশ্বরের কাছে দোয়া চান। নমাজ শেষে আলিঙ্গন। পরে মিষ্টিমুখ। বাড়িতেও যে যার মতো দুপুরের খাবার আয়োজন করে। বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মুসলিমদের হাতে তুলে দেয় নতুন জামাকাপড়। তাদের জন্য খাওয়ার ব্যবস্থাও করে।

দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি জানিয়েছে, ‘অন্যান্য সময় একটু বেলা করে নমাজ পাঠের আয়োজন করা হত। কিন্তু গরম এতটাই পড়েছে যে নমাজের সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়। জামা মসজিদে সকাল ছটায় নাগাদ নমাজ পাঠ করা হয়।‘ দিল্লির পাশাপাশি দেশের অন্যান্য প্রান্তেও নমাজ পড়া হয় খুব সকালে। কোথাও সকাল ছটায়, কোথাও সাতটায়। কোনও কোনও মসজিদে বেশি ভিড় হওয়ায় দু বার নমাজ পাঠের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন বৃষ্টি উপেক্ষা করে মসজিদ-ঈদগাহে নমাজ আদায়ে মুসল্লিদের ঢল

শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসের ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের