‘Dis’Qualified MP’, টুইটারে রাহুলের পরিমার্জন

টুইটারে রাহুল নিজের পরিচয়ের জায়গায় পরিমার্জন ঘটিয়ে ফেললেন নিঃশব্দে। ‘Member of Parliament’ শব্দবন্দ সরিয়ে দিয়ে লিখে দিলেন ‘Dis'Qualified MP’।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলোচনাটা শুরু হয়ে গিয়েছে। রাহুল গান্ধির(Rahul Gandhi) সাংসদ পদ(MP Post) খারিজ করে নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার বা বিজেপি(BJP) আদতে বিরোধী কন্ঠস্বর চেপে ধরতে চেয়েছে নাকি কংগ্রেসকে(INC) বাড়তি অক্সিজেন জোগাতে এহেন কাণ্ড ঘটিয়েছে? কেননা দেশের রাজনীতি এখন শুধুই রাহুলময়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাহুলের নাম না করেই টুইট(Tweet) করে যেমন মোদি ও বিজেপিকে বিঁধেছেন তেমনি রাহুলের পাশে থাকারও বার্তা দিয়েছেন। একই সঙ্গে এটা জানাতেও ভোলেননি যে, রাহুলকে আদতে হিরো বানাচ্ছে মোদি সরকার। মমতার সেই বার্তাই এবার বাস্তব হয়ে উঠছে দেশের রাজনীতিতে। রাহুলের সেই সাংসদ পদ বাতিলের ঘটনার প্রতিবাদে কংগ্রেস এদিন থেকে দেশজুড়ে সত্যাগ্রহ শুরু করেছে আর তার মাঝেই টুইটারে রাহুল নিজের পরিচয়ের জায়গায় পরিমার্জন ঘটিয়ে ফেললেন নিঃশব্দে। ‘Member of Parliament’ শব্দবন্দ সরিয়ে দিয়ে লিখে দিলেন ‘Dis’Qualified MP’। বুঝতে অসুবিধা নেই খোঁচাটা ঠিক কাকে দিলেন।

আরও পড়ুন ৩৬টি কৃত্রিম উপগ্রহ নিয়ে অন্তরীক্ষে পাড়ি দিল ISRO’র রকেট

শনিবারই সাংসদ পদ বাতিল করা নিয়ে নিজের আক্রমণাত্মক অবস্থান বুঝিয়ে দিয়েছিলেন রাহুল। এদিন টুইটার হ্যান্ডেলে নিজের পরিচয়টাই বদলে ফেললেন তিনি। সাংসদ পদ থেকে তাঁর অপসারণকে রাজনৈতিক হাতিয়ার করলেন টুইটার হ্যান্ডলে নিজের পরিচয়েও। উল্লেখ্য ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে বৃহস্পতিবার রাহুলকে দোষী সাব্যস্ত করে গুজরাতের সুরাত জেলা আদালত। তাঁকে ২ বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়। পরে জামিনে মুক্ত হন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। সুরাত আদালতের রায়ের ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজ করে দেয় সংসদের সচিবালয়। অভিযোগ সংসদের সচিবালয়ের এই পদক্ষেপ আদতে প্রধানমন্তড়ী নরেন্দ্র মোদির নির্দেশেই হয়েছে। যদিও তাতে বিজেপির মুখই এখন বেশি পুড়ছে।

আরও পড়ুন ‘আঞ্চলিক দলগুলিকে চালকের আসন ছাড়ুন’, সরব তেজস্বী

কংগ্রেসের দাবি, সবটাই মোদি ও বিজেপির ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ যা রাহুল ও কংগ্রেসের বিরুদ্ধে করা হয়েছে। লোকসভায় রাহুলের মুখ বন্ধ করতেই তাঁকে সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তাঁদের দাবি। এদিন তাঁর অপসারণের প্রতিবাদে দিনভর দেশের নানা প্রান্তে সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। দিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে প্রিয়ঙ্কা গান্ধী(Priyanka Gandhi), কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করছেন কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থেকারা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলার কথা। যদিও রাজঘাটে কংগ্রেসের সত্যাগ্রহে অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তারা জানিয়েছে, এতে রাজধানীতে যানজটের সমস্যা দেখা দেবে। রাজঘাট এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। কিন্তু কংগ্রেসও এখন বিনা অনুমতিতেই সত্যাগ্রহ চালিয়ে যাচ্ছে।  

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স