এই মুহূর্তে

গোয়া-উত্তরাখণ্ডে ভাঙনের মুখে কংগ্রেস, তার মধ্যেই বিদেশে পাড়ি রাহুল গান্ধির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি (BJP) শাসিত দুই রাজ্য গোয়া (Goa) এবং উত্তরাখণ্ডে (Uttarakand) বড়সড় ভাঙনের মুখে দাঁড়িয়ে দল। কংগ্রেসের (Congress) একাধিক বিধায়ক-নেতা ডিগবাজি খেয়ে বিজেপি-আম আদমি পার্টিতে (AAP) নাম লেখাচ্ছেন। অথচ দলের এমন সঙ্কটের মধ্যে ফের বিদেশে পাড়ি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। আজ মঙ্গলবার সকালে কাতার এয়ারলাইন্সের (Qatar Airlines) বিমানে দেশ ছেড়েছেন রাজীব তনয়। তবে কোন দেশে গিয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। দলের চরম সঙ্কটের মধ্যে রাহুলের বিদেশ সফরের কথা জানাজানি হতেই ক্ষোভপ্রকাশ করেছেন একাধিক কংগ্রেস নেতা।

গত মে মাসে শেষ বারের মতো বিদেশ সফরে গিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেবার নেপালের (Nepal) রাজধানী কাঠমান্ডুর (Kathmandu) এক নৈশক্লাবে ক্যামেরা বন্দি হয়েছিলেন রাহুল। তা নিয়ে জোর বিতর্কের মধ্যেই ফের ব্রিটেনে (UK) গিয়েছিলেন। আর দুই দেশে যাওয়ার ক্ষেত্রে বিদেশ মন্ত্রকের কাছ থেকে কোনও ছাড়পত্র নেননি বলে অভিযোগ উঠেছিল। যদিও কংগ্রেসের পক্ষ থেকে ওই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছিল। পাল্টা দাবি করা হয়েছিল, ব্যক্তিগত সফরের ক্ষেত্রে বিদেশ মন্ত্রকের ছাড়পত্র নেওয়ার প্রয়োজন হয় না।

আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন (President Poll)। আবার ওই দিনই সংসদের বাদল অধিবেশন (Parliament Session) শুরু হচ্ছে। ফলে এদিন রাহুলের বিদেশ যাত্রা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। যদিও রাজীব তনয়ের ঘনিষ্ঠ এক নেতা দাবি করেছেন, আগামী রবিবারই বিদেশ সফর সেরে দেশে ফিরবেন রাহুল গান্ধি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি সমসদের অধিবেশনেও অংশ নেবেন।

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ