চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

CAA বিরোধীদের কাছ থেকে উসুল ক্ষতিপূরণের টাকা ফেরতের নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধানসভা ভোট চলাকালীনই শীর্ষ আদালতে মুখ পুড়ল যোগী সরকারের। নাগরিকত্ব সংশোধন আইনের (CAA) বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ আদায় করা অর্থ ফেরতের নির্দেশ দিলেন শীর্ষ আদালতের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ। শুক্রবার এ সংক্রান্ত এক জনস্বার্থ মামলার শুনানিতেই অবিলম্বে ‘দাঙ্গা কর’ বাবদ আদায় করা কয়েক কোটি টাকা অবিলম্বে ক্ষতিগ্রস্থদের ফেরতের নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। শীর্ষ আদালতের নির্দেশে খুশি সিএএ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত সংগঠনের সদস্যরা।

২০১৯ সালে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পরেই দেশজুড়ে বিক্ষোভ আছড়ে পড়েছিল। সিএএ বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়েছিল যোগী রাজ্য উত্তরপ্রদেশ। গেরুয়া গুণ্ডাদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিলেন অসংখ্য মানুষ। নিরীহ আন্দোলন দমাতে চরম দমনপীড়নের রাস্তা বেছে নিয়েছিল যোগী প্রশাসন। একাধিক ধারায় মিথ্যা মামলা দেওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুরের দায়ে বিক্ষোভকারীদের কাছ থেকে ‘জিজিয়া কর’ আদায়ের পথে হেঁটেছিল উত্তরপ্রদেশ সরকার। এমনকী বিক্ষোভকারীদের বিরুদ্ধে জনরোষকে উসকে দিতে বিভিন্ন জায়গায় তাঁদের ছবি দিয়ে হোর্ডিংও টাঙানো হয়েছিল। যদিও এলাহাবাদ হাইকোর্টের ধমক খাওয়ার পরে ওই হোর্ডিং সরিয়ে নিয়েছিল যোগী সরকার। তবে ‘জিজিয়া কর’ আদায়ের রাস্তা থেকে পিছু হঠেনি।

এদিন শীর্ষ আদালতে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ আইনজীবী গরিমা প্রসাদ জানান, সিএএর বিরুদ্ধে যাঁরা বিক্ষোভ দেখিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছিলেন, তাদের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহার করা হচ্ছে। আর তার পরেই বিচারপতিরা বলেন, শুধু নোটিশ প্রত্যাহার করলেই হবে না, যাঁদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে, তাঁদের আদায়কৃত অর্থ অবিলম্বে ফেরত দিতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ