‘ইউরোপীয় ধারণা, দেশে ধর্মনিপেক্ষতার প্রয়োজন নেই’, নিদান তামিলনাডুর রাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: গোটা বিশ্বের কাছে ভারতের পরিচিতি ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে। সংবিধানেও উল্লেখ রয়েছে ‘ধর্মনিরপেক্ষতার’ কথা। অথচ সাংবিধানিক পদে থেকে দেশে ‘ধর্মনিরপেক্ষতার’ কোনও প্রয়োজন নেই বলে নিদান দিয়েছেন তামিলনাডুর রাজ্যপাল আর এন রবি। আর তামিল ভূমের সাংবিধানিক প্রধানের ওই মন্তব্য নিয়ে শুরু হয়েছে তুমুল শোরগোল। ডিএমকে-কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের তরফে সংবিধান বিরোধী মন্তব্য করার অপরাধে  তামিলনাডুর রাজ্যপালকে বরখাস্তের দাবি জানানো হয়েছে। আর এন রবির মন্তব্যে অস্বস্তিতে পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকও।

কন্যাকুমারীতে সম্প্রতি এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ধর্মনিরপেক্ষতা নিয়ে বেফাঁস মন্তব্য করেন তামিলনাডুর রাজ্যপাল আরএন রবি। অনুষ্ঠানে তিনি বলেন, ‘এ দেশের মানুষের সঙ্গে অনেক প্রতারণা করা হয়েছে এবং তার মধ্যে একটি হল ধর্মনিরপেক্ষতা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা। ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষতা একটি ইউরোপীয় ধারণা। এটি কোনও ভারতীয় ধারণা নয়। ইউরোপে ধর্মনিরপেক্ষতা এসেছিল কারণ গির্জা এবং রাজার মধ্যে লড়াই ছিল…। ভারত কীভাবে ধর্ম থেকে দূরে থাকবে? ধর্মনিরপেক্ষতা একটি ইউরোপীয় ধারণা এবং এটি কেবল সেখানেই থাকুক। ভারতে ধর্মনিরপেক্ষতার কোনও প্রয়োজন নেই।’

দেশ থেকে ধর্মনিরপেক্ষতা তুলে দেওয়ার যে নিদান হাজির করেছেন তামিলনাডুর রাজ্যপাল, তার তীব্র সমালোচনা করেছেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত। তাঁর কথায়, ‘রাজ্যপালের মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি মনে করেন যে সংবিধানও একটি বিদেশী ধারণা। যারা সংবিধানে বিশ্বাস করেন না, এ নিয়ে প্রশ্ন তোলেন, তিনি কীভাবে রাজ্যপালের চেয়ারে বসে থাকেন?’ গত বছর খানেক ধরেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন তামিলনাডুর রাজ্যপাল আর এন রবি। রাজ্য সরকারের একাধিক বিল আটকে রাখায় সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখেও পড়তে হয়েছে তাকে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের