এই মুহূর্তে

অমরনাথ যাত্রা ভেস্তে দেওয়ার সন্ত্রাসী ছক বানচাল

নিজস্ব প্রতিনিধি, কাঠুয়া (জম্মু): অমরনাথ যাত্রা বানচাল করার ছক ভেস্তে দিল ভারতীয় সেনা। গুলি করে নামাল একটি ড্রোন (drone)। ড্রোনে ছিল সাত-সাতটি তাজা বোমা। অমরনাথের (Amarnath) উদ্দেশ্যে যাওয়া পূর্ণ্যার্থীদের ওপর হামলা চালাতেই ড্রোনে (drone)করে বোমা ফেলার মতলব ছিল জঙ্গিদের।

পুলিশ (Police) সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাল্লি হালিয়া চকের কাছে রুটিন তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী (security force)। আচমকাই তারা আকাশে একটি ড্রোন (drone)চক্কর কাটতে দেখেন। সন্দেহ হওয়ায় তারা ওই ড্রোনটিকে গুলি (shoot) করে নামায়। দেখে ড্রোনের মধ্যে রয়েছে সাতটি শক্তিশালী বোমা। ড্রোন (drone) গুলি করে নামিয়ে বম্ব ডিজপোজাল স্কোয়াডকে সেনাবাহিনী খবর দিলে তারা সেখানে উপস্থিত হয় সাতটি বোমা নিষ্ক্রিয় করে।

পুলিশের (Police) তরফ থেকে বলা হয়েছে, ’কাঠুয়ার রাজবাগ জেলায় রবিবার সকালে নিরাপত্তারক্ষীরা (security force) টহল দেওয়ার সময় আকাশে একটি ড্রোনকে(drone) চক্কর কাটতে দেখে। সীমান্ত এলাকায় ড্রোন (drone) চক্কর কাটতে দেখায় বাহিনীর সন্দেহ হলে তারা সেটিকে গুলি করে নামায়। তল্লাশি চালিয়ে দেখে ড্রোনে রয়েছে সাতটি শক্তিশালী তাজা বোমা। বাহিনী পরে বম্ব স্কোয়াডের সঙ্গে যোগাযোগ করলে বম্ব স্কোয়াডের কয়েকজন সদস্য সেখানে গিয়ে সাতটি বোমাকে নিষ্ক্রিয় করে। ড্রোনের গতিবিধি দেখে আমাদের অনুমান, অমরনাথ  (Amarnath) যাত্রা ভেস্তে দিতেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হামলা চালানোর পরিকল্পনা নিয়েছিল। আজকের ঘটনার পর অমরনাথ যাত্রার নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। ’

আরও পড়ুন বিতর্কিত এনকাউন্টারে নিহত কাশ্মীরী যুবকের দেহ পরিবারের কাছে তুলে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ