বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ৯২ বছরের কংগ্রেস প্রার্থী

বুড়ো বয়সে ভেল্কি দেখিয়েছেন শামানুর শিবাশাঙ্কারাপ্পা। টানা ৬ বারের এই কংগ্রেস বিধায়ক ৯২ বছরে দাঁড়িয়ে ভোটে হারিয়েছেন বিজেপিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকের রায়(Karnataka Assembly Election) সামনে চলে এসেছে। সেখানে মুখ থুবড়ে পড়েছে নরেন্দ্র মোদি আর অমিত শাহের দল বিজেপি(BJP)। একক সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়েছে কংগ্রেস(INC)। ২২৪ সদস্য বিশিষ্ট বিধানসভায় কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন ১৩৬জন বিধায়ক। দলের টিকিট না পেয়ে নির্দল হিসাবে দাঁড়িয়েছিলেন যারা তাঁদের মধ্যে ৪জন জয়ী হয়েছেন এবারের নির্বাচনে। তাঁরাও যোগ দিতে চলেছেন কংগ্রেসে। সব মিলিয়ে ১৪০জন বিধায়ককে সঙ্গে নিয়ে কন্নড়ভূমে সরকার গড়তে চলেছে সোনিয়া গান্ধি আর রাহুল গান্ধির দল কংগ্রেস। আর এই সাফল্যের মধ্যেই আলাদা করে নজর কাড়ছেন ৯২ বছর বয়সের এক কংগ্রেস বিধায়ক। শামানুর শিবাশাঙ্কারাপ্পা(Shamanur Shivashankarappa) নামের ৯২ বছরের এই ব্যক্তিত্বই ছিলেন এবারের কর্ণাটক বিধানসভা নির্বাচনে সব থেকে বয়স্ক প্রার্থী। আর ভোটের রেজাল্ট বার হতে দেখা গেল শামানুর জিতেছেন ২৭ হাজার ৮৮৮টি ভোটের ব্যবধানে। কার্যত বুড়ো বয়সে ভেল্কি দেখিয়েছেন তিনি। 

আরও পড়ুন বাঘ বাঁচাতে বাড়ানো হচ্ছে সুন্দরবনের পরিধি

১৯৩০ সালের ১৬ জুন জন্ম শামানুরের। প্রথম থেকেই তিনি কট্টর কংগ্রেসি। একসময় ছিলেন কর্ণাটক সরকারের যুবও ক্রীড়া দফতরের মন্ত্রীও। ছিল প্রদেশ কংগ্রেসের কোষাধ্যাক্ষও। কিন্তু তার থেকেও বড় কথা তিনি কর্ণাটকের বীরশৈব সম্প্রদায়ের প্রধান সংগঠন বীরশৈব মহাসভার প্রেসিডেন্ট। একই সঙ্গে সারা কর্ণাটকজুড়ে ছড়িয়ে থাকা অজস্র স্কুল ও কলেজের মূল সংস্থা বাপুজি এডুকেশ্যানাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। এহেন হেভিওয়েট নেতাকে হারাতে কোমর বেঁধে মাঠে নেমেছিল বিজেপি। কিন্তু যুদ্ধশেষে লবডঙ্কা ছাড়া আর কিছুই জোটেনি পদ্মশিবিরের কপালে। শামানুর এই নিয়ে টানা চতুর্থবার দক্ষিণ দাভাঙ্গারা(Davangere South) বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হলেন। আর একইসঙ্গে টানা ৬ বারের বিধায়ক হিসাবে কর্ণাটকের বিধানসভায় পা রাখতে চলেছেন তিনি। এবারের বিধানসভায় তিনিই সব থেকে বয়সী বিধায়ক। শামানুর তাঁর বিধানসভা কেন্দ্র থেকে পেয়েছেন মোট ৮৪,২৯৮টি ভোট। যেখানে তাঁর নিকটতম প্রার্থী বিজেপির বি জে অজয় কুমার পেয়েছেন ৫৬,৪১০টি ভোট।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা