আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পহেলগাঁও হামলার ২ দিন আগেই বৈসরণে ঘাঁটি গেড়েছিল পাক জঙ্গিরা, প্রশ্নের মুখে গোয়েন্দাদের ভূমিকা

নিজস্ব প্রতিনিধি, পহেলগাঁও:ভূস্বর্গ আকস্মিকভাবেই বেশ কয়েক বছর পর আতঙ্ক, ক্রোধের নামান্তর হয়ে উঠেছে। গত ২২ এপ্রিল পাহেলগাঁওয়ের বৈসরণের সবুজ তৃণভূমি ভিজেছে ২৫ জন নিরীহ পর্যটক ও এক প্রতিবাদী সাহসী কাশ্মীরীর রক্তে। পর্যটকদের উপর পাঁচ সন্ত্রাসীর কাপুরুষোচিত আক্রমণ নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। সূত্রের খবর, এই সন্ত্রাসীরা ঘটনার দুই দিন আগে থেকেই বৈসরণ উপত্যকায় উপস্থিত ছিল। হামলার সাথে জড়িত সন্দেহে ওভার গ্রাউন্ড ওয়ার্কারদের (ওজিডব্লিউ) মধ্যে থেকে একজনকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পাওয়া গিয়েছে।

তদন্তের সঙ্গে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, সন্ত্রাসীরা ১৫ এপ্রিল পহেলগাঁওয়ে পৌঁছেছিল। বৈসরণ উপত্যকা সহ কমপক্ষে চারটি স্থান খতিয়ে দেখেছিল তারা। অন্য তিনটি সম্ভাব্য লক্ষ্য ছিল আরু উপত্যকা, স্থানীয় বিনোদন পার্ক এবং বেতাব উপত্যকা। সূত্র জানিয়েছে, এই অঞ্চলগুলিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকায় সন্ত্রাসীরা সেখানে হামলা চালাতে পারেনি।

জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চালাচ্ছে। প্রায় ২০ জন ওজিডব্লিউকে চিহ্নিত করেছে যারা পাক জঙ্গিদের সমর্থন করেছিল বলে মনে করা হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও নজরদারির মধ্যে রাখা হয়েছে।

গোয়েন্দা সূত্রের মতে, কমপক্ষে চারজন ওজিডব্লিউ সন্ত্রাসীদের হামলার স্থান নির্বাচন এবং লজিস্টিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হামলার পূর্ববর্তী পর্যায়ে এই অঞ্চলে তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে। এর মধ্যে দুটি ডিভাইস থেকে পাওয়া সংকেত সফলভাবে শনাক্ত সম্ভব হয়েছে।

এনআইএ এবং গোয়েন্দা সংস্থাগুলি এখনও পর্যন্ত হামলার সাথে জড়িত ২,৫০০ জনেরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। ১৮৬ জন ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।

হামলার পর, জম্মু ও কাশ্মীর জুড়ে সমন্বিত অভিযান চালানো হয়। কুপওয়ারা, হান্দওয়ারা, অনন্তনাগ, ত্রাল, পুলওয়ামা, সোপোর, বারামুল্লা এবং বান্দিপোতাসহ বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের সদস্য বা তাদের সহায়তাকারীদের বাসস্থানে তল্লাশি চালানো হয়।

এনআইএ সূত্রের মতে, এই গোষ্ঠীগুলির নির্দিষ্ট নাম থাকা সত্ত্বেও তারা একটি নেটওয়ার্ক তৈরি করেছিল। সেটিরই নাম দেওয়া হয়েছিল দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। এই ছায়া সংগঠনের মাধ্যমেই পাকিস্তানি সন্ত্রাসীরা পহেলগাঁও গণহত্যার পরিকল্পনা এবং পরিচালনা করেছিল। এই সংগঠনগুলির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কল রেকর্ড এখন তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তকারীরা এই গোষ্ঠীগুলির সদস্যদের এবং পহেলগাঁও হামলায় জড়িত ওভার গ্রাউন্ড ওয়ার্কারদের মধ্যে যোগাযোগের সংযোগ খুঁজে পেয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ