আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে অজানা রোগে মৃত্যু ১৭, গোটা গ্রাম কন্টেনমেন্ট জোন

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে অজানা রোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের। যার কারণে এলাকায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের রাজৌরির বাধল গ্রামে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। যে কারণে এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। বাধল গ্রামের তিন ভিন্ন পরিবারের সদস্য অজানা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সরকার ইতিমধ্যেই পুরো গ্রামটিকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে। কন্টেনমেন্ট জোন ঘোষণার জন্যে এখন থেকে গ্রামের কোনও মানুষ সরকারি বা বেসরকারি অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না এবং কোনও কর্মসূচিতে অংশ নিতে পারবে না।

এই রোগে আক্রান্ত একজন ব্যক্তিকে এখন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে, রাজৌরির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার খাজুরিয়া গ্রামটিকে তিনটি কন্টেনমেন্ট জোনে বিভক্ত করেছেন। প্রথম এলাকায় যাঁরা রহস্যময় রোগে মারা গিয়েছেন। দ্বিতীয় কন্টেনমেন্ট জোন হল, যাঁরা এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন। তাদের রাজৌরির সরকারি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। এবং তাদের উপর সর্বদা নজর রাখা হচ্ছে। এই সমস্ত অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য খাদ্য ও জলের সরবরাহ করবে নিরাপত্তারক্ষীরা।

এছাড়াও কন্টেনমেন্ট জোনগুলিতে পুলিশ কর্মকর্তাদের পর্যবেক্ষণের আদেশ দেওয়া হয়েছে। এই রোগ যাতে আরও ছড়িয়ে না পড়তে পারে সেজন্য বিশেষ নজর দারি করা হচ্ছে। এছাড়াও কন্টেনমেন্ট জোনের পরিবারগুলি শুধুমাত্র প্রশাসনের দেওয়া খাবার এবং জল ব্যবহার করতে পারবেন। তাঁদের বাড়িতে উপস্থিত খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। গ্রামটিকে ভারতীয় সিভিল সিকিউরিটি কোডের (বিএনএস) ধারা 163 এর অধীনে একটি কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ গ্রাম পরিদর্শন করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ