এই মুহূর্তে

UPSC-র চূড়ান্ত ফলাফলে টেক্কা দিল মেয়েরা, প্রথম শ্রুতি শর্মা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফলাফল সোমবার দুপুরে প্রকাশিত হয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে কার্যত অভাবনীয় সাফল্য মেয়েদের। প্রথম চারটি স্থানেই রয়েছে মেয়েরা। প্রথম হয়েছেন শ্রুতি শর্মা (SHRUTI SHARMA)। দ্বিতীয় স্থানে রয়েছেন অঙ্কিতা আগরওয়াল (ANKITA AGARWAL)। তৃতীয়স্থান পেয়েছেন গামিনী সিংলা (GAMINI SINGLA) আর চতুর্থস্থানে রয়েছেন ঐশ্বর্য বর্মা (AISHWARYA VERMA)। পঞ্চমস্থানে রয়েছেন উ‍ৎকর্ষ দ্বিবেদী (UTKARSH DWIVEDI)। চূড়ান্ত ফলাফল জানতে ক্লিক করুন: upsc.gov.in ।

এদিন ইউপিএসসি পরীক্ষার যে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে তাতে আইএএস, আইপিএস, আইএফএস, সেন্ট্রাল সার্ভিস ‘এ’ ও সেন্ট্রাল সার্ভিস ‘বি’ তে মোট ৬৮৫ জন জায়গা করে নিয়েছেন। তার মধ্যে নতুন আইএএসের সংখ্যা ১৮০। ইন্ডিয়ান ফরেন সার্ভিসে জায়গা করে নিয়েছেন ৩৭ জন। ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে নিয়োগ পেয়েছেন ২০০ জন।

প্রথম দশে কার্যত ছেলেদের সঙ্গে সমানতালে টক্কর দিয়েছেন মেয়েরা। প্রথম দশের মধ্যে পাঁচজন ছাত্রী এবং পাঁচজন ছাত্র। তবে প্রথম চারটি স্থান দখল করেছে মেয়েরা। ষষ্ঠস্থান পেয়েছেন যক্ষ চৌধুরী (YAKSH CHAUDHARY)। সপ্তম স্থানে রয়েছেন সাম্যক এস জৈন (SAMYAK S JAIN)। অষ্টম স্থানে রয়েছেন ঈশিতা রাঠি (ISHITA RATHI )। নবম ও দশমস্থান পেয়েছেন যথাক্রমে প্রীতম কুমার (PREETAM KUMAR) ও হরকিরাত সিং রনধাওয়া (HARKEERAT SINGH RANDHAWA)। চূড়ান্ত তালিকার জন্য  গত পাঁচ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত দফায় দফায় ইন্টারভিউ নেওয়া হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ