মন্দির থেকে ফেরার পথে যোগীর গাড়ির চাকা পাংচার, প্রশাসনে হুলুস্থুলু

পরে অন্য একটি গাড়িতে ফেরেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ:  মন্দিরে যাওয়ার সময় কোনও অসুবিধে হয়নি। ফেরার পথ ঘটল বিপত্তি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে গাড়িতে করে ফিরছিলেন, সেই গাড়ির চাকা পাংচার হয়ে যায়। ঘটনাটি যেখানে ঘটেছে, তার আশে-পাশে টায়ার মেরামতির কোনও দোকান ছিল না। যোগী আদিত্যনাথ বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পড়েন। তাঁকে ঘিরে রাখে নিরাপত্তা কর্মীরা। খবর যায় মুখ্যমন্ত্রীর সচিবালয়ে। তারা দ্রুত একটি গাড়ির ব্যবস্থা করে ঘটনাস্থল থেকে মুখ্যমন্ত্রীকে উদ্ধার করে তাঁর সরকারি বাসভবনের পৌঁছে দেয়।

ঘটনাটি ঘটেছে শনিবার। মুখ্যমন্ত্রীর এদিন যাওয়ার কথা ছিল এখানকার ঐতিহাসিক বিদূর মন্দিরে।সকাল থেকে মন্দিরে দর্শনার্থীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যোগী আদিত্যনাথ মন্দিরে গিয়ে পুজো দেন। প্রসাদও গ্রহণ করেন। কথা বলেন মন্দিরের সেবাইত এবং পুরোহিতদের সঙ্গে। তাদের সমস্যার কথা শুনে তার সমাধানের আশ্বাস দেন। বিপত্তি ঘটল ফেরার সময়।

মুখ্যমন্ত্রীর গাড়ির চাকা পাংচার হয়ে যায়। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে পড়লে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাঁকে ঘিরে ফেলেন। গাড়ির টায়ার বদলে নতুন টায়ার লাগাতে সময় লাগবে। মুখ্যমন্ত্রীর পক্ষে অতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কারণ, এর সঙ্গে তাঁর নিরাপত্তার বিষয়টিও জড়িয়ে রয়েছে। তাই, বিকল্প গাড়ির ব্যবস্থা করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত গাড়ির ব্যবস্থা করতে বলে। সেই গাড়ি করে মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেরেন তাঁর নিরাপত্তাকর্মীরা।

মারাঠি ভাষা জেনেও খোলা মঞ্চে মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান, সঞ্জয় দত্তের পুরনো ভিডিও নিয়ে হইচই

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

সামান্য বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলায় কোপ, চাঞ্চল্য হালিশহরে

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার