চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেহরক্ষীর বিয়েতে সাদামাটা পোশাকে কার্তিক আরিয়ান, ছবি ভাইরাল হতেই নেটপাড়ায় হাসির রব

নিজস্ব প্রতিনিধি: তারকাদের জীবনে পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় বিতর্ক। সম্প্রতি অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর দেহরক্ষী শচীনের বিয়েতে উপস্থিত হয়েছিলেন। এমনিতেই ভক্তদের চোখে একেবারেই ‘ডাউন টু আর্থ’ কার্তিক আরিয়ান। মাঝে মধ্যেই ভক্তদের সঙ্গে বিভিন্ন ভিডিও ভাইরাল অভিনেতার। কিন্তু এদিন কার্তিক তাঁর দেহরক্ষীর বিয়ের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করতেই ধেয়ে আসে কটাক্ষের বাণ। ভক্তদের একটাই প্রশ্ন, বিয়েতে কেন ক্যাজুয়াল পোশাক পরে গেলেন তিনি? কার্তিক আরিয়ানের দেহরক্ষী শচীন সম্প্রতি বিয়ে করেছেন। অভিনেতা শচীনের বিয়েতে উপস্থিত থেকে জমিয়ে মজা করেছেন, আড্ডা দিয়েছেন ও নতুন বর-কণের সঙ্গে একাধিক ছবি তুলেছেন। আর সেই ছবিই কার্তিক ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে, একটি ক্যাজুয়াল হলুদ শার্ট এবং জিন্সে। ছবিগুলি শেয়ার করে কার্তিক তাঁর দেহরক্ষী শচীনের জন্য একটি মিষ্টি বার্তাও দিয়ে লিখেছেন, “অভিনন্দন শচীন অউর সুরেখা। শুভ বিবাহিত জীবন, এগিয়ে যাও।” একটি ছবিতে, কার্তিককে শচীনের ঘাড় ধরে ক্যামেরার সামনে হাসতে দেখা যায়। এবং অন্যটিতে শচীন ও তাঁর স্ত্রী সুরেখাকে নিয়ে একটি সেলফি তুলতে দেখা যায় নায়ককে। অনেক ভক্ত তাঁর দেহরক্ষীর জন্য কার্তিকের মিষ্টি অঙ্গভঙ্গির প্রতিক্রিয়া জানালেও কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। এক ভক্ত বলেছেন, “ইয়ে হোতি হ্যায় দোস্তি। কার্তিক ভাই তোমাকে ভালোবাসি ইয়ার। অন্য একজন বলেছেন, “সবচেয়ে বিনয়ী সুপারস্টার কার্তিক।” অনেক ভক্তও দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করেছেন, “এটি একটি বিয়ে, সুতরাং আপনি অনুষ্ঠানের জন্য সাদামাটা পোশাক পরেছেন কেন?” অন্য একজন ভক্ত সম্প্রতি অভিনেতার করা একটি বিজ্ঞাপনের উল্লেখ করে বলেছিলেন, “স্যার আপনি বিয়েতে ঠিকমতো পোশাক পরতে বলেন কিন্তু নিজেই ক্যাজুয়াল হয়ে যান।”

কার্তিককে শেষবার রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের তু ঝুথি মে মক্কার-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। কার্তিককে শেষ শেহজাদা ছবিতে দেখা গিয়েছিল। এতে তিনি অভিনেতা কৃতি স্যাননের সঙ্গে অভিনয় করেছিলেন। ছবিটি বক্স অফিসে ভালো পারফর্ম করেনি। অভিনেতাকে পরবর্তীতে সত্যপ্রেম কি কথাতে দেখা যাবে, যেখানে তাঁর সহ-অভিনেতা কিয়ারা আদভানি। 

Published by:

Share Link:

More Releted News:

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ