আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্যাকলিনের পর মাধুরীর আইকনিক গানের রিমেকে এবার সানি লিওন

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউডের পুরোনো এবং নস্টালজিক গানগুলি নতুনভাবে ব্যবহার করা হচ্ছে। যাতে যোগ হচ্ছে নতুন নতুন মিউজিক। কিন্তু এতে যেমন ভক্তদের কাছে গানগুলি প্রশংসিত হচ্ছে। তেমনি গানগুলির সর্বনাশ করার জন্য মূল গায়ক-গায়িকা রীতিমতো তুলোধনা করছে সুরকারকে। যাই হোক, মাধুরী দীক্ষিতের আইকনিক গান ‘এক দো তিন’, গত কয়েক বছর আগেই নতুন রূপ পেয়েছিল, আর এই গানের নতুন সংস্করণে অভিনয় করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এবার মাধুরীর আরও একটি আইকনিক গানকে দেওয়া হচ্ছে নতুন সংস্করণ।

হ্যাঁ, গানটির নাম হবে ‘মেরা পিয়া ঘর আয়া 2.0’। আর গানটির পুনঃনির্মিত সংস্করণে পারফরম্যান্স করবেন বলিউড ডিভা সানি লিওন। ১৯৯৫ সালের ব্লকবাস্টার মুভি ‘ইয়ারানা’-তে মাধুরী দীক্ষিত নেনের উপর চিত্রিত এই গানটি এখনও দর্শকদের নস্টালজিক করে তোলে। সুতরাং একে আইকনিক গান, তার উপর সানি লিওনের জবরদস্ত পারফরম্যান্স, ইতিমধ্যেই ভক্তদের উত্তেজিত তুঙ্গে উঠেছে। ‘মেরা পিয়া ঘর আয়া 2.0’ ট্র্যাকের টিজার বৃহস্পতিবার উন্মোচন করা হয়েছে এবং গানটি ৮ অক্টোবর মুক্তি পাবে। গানটি গাইবেন নীতি মোহন। নাচের কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায়। আনু মালিকের সুরে মাধুরী দীক্ষিতের সংবেদনশীল পারফরম্যান্সটি কোরিওগ্রাফি করেছিলেন সরোজ খান। 

মাধুরীকে ট্রিবিউট জানাতে গানটির শুটিং করার আগে ব্যপক অনুশীলন করেছিলেন সানি লাওন। গানটির প্রোমো শেয়ার করে সানি লিওন ভিডিওটির ক্যাপশন দিয়েছেন, “এটি বিশ্বের সঙ্গে শেয়ার করতে পেরে খুব গর্বিত!! @madhuridixitnene-এর গানকে এত বড় আকারে রিমেক করা খুবই সম্মানের বিষয় ছিল।”মূল গানটি গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি এবং সঙ্গীত দিয়েছেন আনু মালিক ।

Published by:

Share Link:

More Releted News:

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ