দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৫০ বছরেই সব শেষ! প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান রাজ শর্মা, শোক প্রকাশ বীর দাসের

নিজস্ব প্রতিনিধি: কমেডিয়ান মহলে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় কৌতুকশিল্পী রাজ শর্মা। তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন কৌতুকাভিনেতা বীর দাস। গতকাল তিনি মারা গিয়েছেন বলে জানা গিয়েছে, মৃত্যুকালে রাজের বয়স হয়েছিল ৫০ বছর। তাঁর অকাল মৃত্যুর তাঁর সহকর্মীরা কেউই মেনে নিতে পারছেন না। জানা গিয়েছে, সাম্প্রতিক মাসগুলিতে, রাজ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। যে কারণে প্রায়শই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হতো। উত্তর টেক্সাসে তাঁর চিকিৎসা চলছিল। তাঁর ইনস্টাগ্রামে প্রায় ৪ লক্ষ অনুসারী রয়েছে। তিনি ইনস্টাগ্রামে প্রায়শই হাসপাতালের বিছানা থেকে ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ করতেন।

ডালাস ভিত্তিক এই কমেডিয়ান মুলত কমেডি ক্লাবগুলিতে অনুষ্ঠান করতেন, সেখান থেকেই তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। শনিবার, বীর দাস ইনস্টাগ্রামে রাজের মৃত্যুতে শোক প্রকাশ করে একটি আবেগঘন বার্তা লিখেছেন। আমেরিকায় একটি প্রতিযোগিতায় তিনি রাজের সঙ্গে পারফর্ম্যান্স করেছিলেন, তা স্মরণ করে বীর লিখেছেন, ‘রাজ আমাকে লাফ ফ্যাক্টরিতে আমার জীবনের প্রথম সুযোগ করে দিয়েছিলেন। তিনি আমাকে বিশ্বাস করিয়েছিলেন যে আমি আমেরিকান বাজারে প্রতিযোগিতার জন্য যথেষ্ট যোগ্য। তিনি আমাকে একাধিক পরামর্শ দিয়েছিলেন, প্রাণ খুলে হাসাতে শিখিয়েছিলেন। তিনি একজন অসাধারণ কমেডিয়ান ছিলেন। দর্শকদের সঙ্গে তাঁর কথোপকথন আমার কাছে এখনও অতুলনীয় মনে হয়। আপনি আমার একজন ভাল বন্ধু ছিলেন এবং থাকবেন। একজন কৌতুক অভিনেতা হিসেবে, আমি আপনার একনিষ্ঠ ভক্ত। শান্তিতে বিশ্রাম নিন, ভাই।”

তবে রাজ শর্মার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ইনস্টাগ্রামে রাজ শর্মা তাঁর শারীরিক অবস্থার কথা প্রায়শই জানাতেন। জানিয়েছিলেন, তিনি মুখের পক্ষাঘাতে ভুগছেন, যার ফলে তার মুখের বা পাশ ঝুলে গিয়েছিল। যা পরে ফেসিয়াল সেলুলাইটিস হিসেবে শনাক্ত হয়। তাঁর দীর্ঘস্থায়ী নাকের সমস্যা রয়েছে। যে কারণে তিনি প্রায়শই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়তেন। তবে এতসব প্রতিকূলতা সত্ত্বেও, শর্মা তাঁর কাজের প্রতি অবিচল ছিলেন। তিনি যখনই সুযোগ পেতেন, অনুষ্ঠান পরিবেশন করে যেতেন, গত ১৮ মার্চ অ্যাডিসন ইম্প্রুভে ‘রাজ শর্মা অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। যেখানে তিনি পারফর্ম্যান্স করেন। এর কয়েক মাস আগে, একই ভেন্যুতে ‘রাজ শর্মার ৫০তম জন্মদিনের জমকালো আয়োজন করা হয়েছিল। শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সম্মানিত করা হয়েছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Vir Das (@virdas)

তাঁর শেষ পোস্টটি ছিল ৭ এপ্রিল, ২০২৬-এ। যেখানে তিনি হাসপাতাল থেকে ভক্তদের শুভ ইস্টার জানান। ভক্তরা রাজের মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং তাঁর ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টে RIP লিখেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি টেক্সাস এবং তাঁর বাইরের কমেডি ক্লাবগুলোতে একজন সম্মানিত প্রধান শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি সেবাস্টিয়ান ম্যানিস্কালকো, রাসেল পিটার্স, শেরিল আন্ডারউড এবং গডফ্রের মতো বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছিলেন। পরবর্তীতে তিনি ক্যালিফোর্নিয়া পর্যন্ত তাঁর কাজের পরিধি প্রসারিত করার পরিকল্পনা করেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয়-কন্যার কাছে ‘ন্যুড’ ছবি চেয়ে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

৮ দিনে ১০০ কোটির ক্লাবে অক্ষয়, সলমনকে ছাড়ানোর দাবি ঘিরে চাঞ্চল্য

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

ভক্তদের জন্যে সারপ্রাইজ, ‘ককটেল ২’-এ ভ্যারোনিকা হয়ে ঝড় তুলবেন দীপিকা!

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ