চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাট থেকে কাপুর, স্বামীর পদবিতেই কানে-র মঞ্চে আলিয়া

নিজস্ব প্রতিনিধি: ফাইনালি আলিয়া ভাট থেকে আলিয়া কাপুর হলেন রণবীর কাপুর ঘরণী, রেডডিটে সেই প্রমাণ খুঁজে দিলেন ভক্তরা। গত মাসে কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করে ছেন আলিয়া ভাট। যেখানে একাধিক পোশাকে, এবং একাধিক লুকে শামিল হয়েছিলেন তিনি। তাঁর প্রতিটি লুক ভক্তদের মন জয় করেছে। এবার রেডডিট ব্যবহারকারীরা কানের কয়েকটি ব্লগ থেকে খুঁজে বের করলেন যে, আইনত আলিয়া ভাট থেকে আলিয়া কাপুর হয়েছেন নীতু কাপুরের বউমা। সাধারণত বিয়ের পর বাবার বাড়ির পদবি ছেটে ফেলে স্বামী পদবিই ধারণ করেন মেয়েরা। কিন্তু বর্তমানে বাবা এবং স্বামী দুটি পদবিই ধারণ করছেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই। কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন আলিয়া ভাট।

২০২২ সালে রণবীর কাপুরের সঙ্গে তাঁর বিবাহের পরে স্বামীর পদবি ধারণ করেন নি তিনি। বাবা মহেশ ভাটের পদবিই নিজের করে রেখে ছিলেন। কিন্তু এবার মনে হচ্ছে, আইনত তিনি কাপুর হয়েছেন। গত মাসে আলিয়া ভাট ল’রিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাঁর মার্জিত চেহারা দিয়ে কানের লাল গলিচা উজ্জ্বল করেছেন। অভিনেত্রী সম্প্রতি এই মুহূর্তের জন্য প্রস্তুত হওয়ার একটি ব্লগ শেয়ার করেছেন, যেখানে তিনি পর্দার পিছনের কিছু মুহূর্ত তুলে ধরেছেন। সেই ভিডিওতেই ইন্টারনেটে নজর কেড়েছে, যখন তাঁকে কেউ ‘আলিয়া কাপুর’ বলে সম্বোধন করেছিলেন। এরপরেই জল্পনা শুরু হয়েছে যে, অভিনেত্রী হয়তো আইনত তার নাম পরিবর্তন করেছেন। ভিডিওর এক পর্যায়ে, আলিয়ার দল যখন তাঁর চুল এবং মেকআপ করছিলেন, তখন হোটেলের একটি এলসিডিতে তাঁর উদ্দেশ্যে একটি বার্তা ভেসে উঠেছিল। যেখানে স্পষ্ট লেখা ছিল, ‘প্রিয় আলিয়া কাপুর’, অর্থাৎ এখানেই প্রমাণিত কানে তিনি রণবীরের কাপুর উপাধি গ্রহণ করেছিলেন।

 

এই মুহূর্তের স্ক্রিনশট টি রেডিটে শেয়ার করেছেন কিছু ঈগল চোখের ভক্ত। তবে এই পোস্টে একজন মন্তব্যে বলেছেন, “এখন তাঁর স্বামীর নাম নেওয়া উচিত। কিন্তু জনসম্মুখে প্রচারের জন্য ভাট উপাধিতেই তিনি ব্যাপকভাবে পরিচিত।” তবে অন্যরা যুক্তি দেখিয়েছেন যে, হোটেলটি হয়তো ভুল করে এটি লিখে থাকতে পারে। কিন্তু আন্তর্জাতিক হোটেলগুলিতে বুকিং আইডি ব্যবহার করে, তাই সম্ভবত আলিয়া আইনত তার নাম পরিবর্তন করেছেন। তবে ইন্টারনেটে আলিয়ার নাম পরিবর্তনের পেছনের যুক্তি নিয়ে বিতর্ক চলছে। কেউ কেউ পিতৃতন্ত্রের বিরোধিতা করেছেন আবার কেউ কেউ এটিকে তার পছন্দ বলে অভিহিত করেছেন। আলিয়াকে পরবর্তীতে YRF স্পাই ইউনিভার্সের আলফা ছবিতে পর্দায় দেখা যাবে, যা প্রথম মহিলা পরিচালিত স্পাই ইউনিভার্স চলচ্চিত্র। এতে শর্বরীও অভিনয় করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ