চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনুষ্কার কেরিয়ার শেষ করার ফন্দি এঁটেছিলেন, বিতর্কের মাঝেই রহস্যময় পোস্ট করণের

নিজস্ব প্রতিনিধি: বলিউডে নেপোটিজম বিতর্কে প্রথমেই যার নামটি আসে তাঁর নাম বলিউডের স্বনামধন্য পরিচালক-প্রযোজক করণ জোহর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপ্রীতির বিতর্কে সরগরম হয়ে উঠেছিল বলিউড। আর এই নেপোটিজম বিতর্কের মূল অভিযুক্ত হিসেবে কঙ্গনা রানাউত সর্বপ্রথম কাঠগড়ায় নিয়ে যায় করণকে। কারণ বলিউডের একাধিক স্টারকিডকে প্রথম ব্রেক দেন করণ। যাই হোক সম্প্রতি, ফের আলোচনায় উঠে এসেছেন করণ জোহর। একবার একটি সাক্ষাৎকারে করণ বলেছিলেন, তিনি নাকি অনুষ্কা শর্মার কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন। ২০১৬ সালের সেই ভিডিও সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অপূর্ব আসরানি।

এবার নিজের মতো করে এই ঘটনার প্রতিক্রিয়া করলেন করণ। সম্প্রতি করণ তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি হিন্দি কবিতা পোস্ট করে তিনি স্পষ্টতই বোঝান, লোকজন যতই তাঁকে দোষ দিক, তিনি কখনই মাথা নত করবেন না। কবিতায় পরিচালক লেখেন, ‘লাগা লো ইলজাম, হাম ঝুকনেওয়ালো মে সে নেহি/ ঝুট কা বান যাও গোলাম, হাম বোলনেওয়ালো মে সে নেহি/ জিতনা নিচা দিখাওগে, জিতনা আরোপ লাগাওগে, হাম গিরনেওয়ালো সে মে নেহি/ হামারা করম হামারা বিজয় হ্যায়, আপ উঠালো তলোয়ার, হাম মরনেওয়ালো মে সে নেহি।’ অর্থাৎ তাঁর নামে যতই মিথ্যে দোষ দেওয়া হোক না কেন, তিনি ধ্বংস হবেন না। সম্প্রতি 

গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের বিষয় মুখ খোলার পরই অনুষ্কার এই ভিডিও ভাইরাল হয়। যেখানে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, বলিউডের নোংরা রাজনীতির কারণেই তিনি বলিউড ছাড়তে বাধ্য হন। করণ জোহরের পরিচালনায় আগামীতে মুক্তি পেতে চলেছে রকি অর রানি কী প্রেম কাহানি। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর সিং, আলিয়া ভাট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, প্রমুখকে।

Published by:

Share Link:

More Releted News:

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

অপেক্ষার অবসান! রণবীর-ভিকি-আলিয়ার ‘Love and War’ মুক্তির দিনক্ষণ ঘোষণা

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

ভাট পরিবারে ফের বিয়ের সানাই, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন আলিয়ার দিদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ