প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘Hollywood Walk of Fame’-এ জায়গা পেলেন দীপিকা

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে 'Hollywood Walk of Fame'-এ জায়গা পেলেন দীপিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি সত্যিই গ্লোবাল স্টার! বিতর্কের মধ্যে আবারও আন্তর্জাতিক স্তরে ভারতকে একধাপ এগিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন। গড়লেন ইতিহাস। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ২০২৬ সালের হলিউড ওয়াক অফ ফেম (Hollywood Walk of Fame in 2026) ক্লাসের জন্য মোশন পিকচার্স বিভাগে সম্মানিতদের একজন হিসেবে মনোনীত হলেন দীপিকা পাড়ুকোন। অর্থাৎ হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এ স্মারক তারকা প্রাপ্তি হল ‘পিকু’ অভিনেত্রীর। বৃহস্পতিবার (৩ জুলাই) হলিউড চেম্বার অফ কমার্স ওয়াক অফ ফেম ক্লাসের জন্যে মনোনীত হওয়া সম্মানিত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে। যেখানে ডেমি মুর, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, এমিলি ব্লান্ট, রামি মালেক, টিমোথ চালামেট, স্ট্যানলি টুচির মতো একাধিক আন্তর্জাতিক তারকাদের সঙ্গে স্থান পেয়েছেন দীপিকা পাড়ুকোন। গত ২০ জুন অনুষ্ঠিত এক সভায় একটি প্যানেল শত শত মনোনয়ন থেকে সম্মানিতদের বেছে নিয়েছেন। পরে চেম্বার অফ কমার্স এর পরিচালনা পর্ষদ এই নির্বাচন অনুমোদন করেছেন।

সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে টেলিভিশনের প্রাক্তন সিইও ওয়ার্নার ব্রাদার্স এবং ওয়াক অফ ফেম নির্বাচন কমিটির চেয়ারম্যান পিটার রথ জানিয়েছেন, “আমরা ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ক্লাসের অংশ হিসেবে ওয়াক অফ ফেমে স্থান পাওয়া ৩৫ জন সম্মানিত ব্যক্তির নতুন নির্বাচন ঘোষণা করতে পেরে আনন্দিত। এই প্রতিভা বান ব্যক্তিরা বিনোদন জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা তাদের এই প্রাপ্য স্বীকৃতি দিতে পেরে রোমাঞ্চিত।” জানা গিয়েছে, দীপিকা যে স্মারক পুরস্কার পাবেন, তার দাম ৭৩ লক্ষ টাকা। মনোনয়ন আবেদনেও খরচ হয়েছে ২৭৫ ডলার, অর্থাৎ ২৩,৫৩০ টাকা। দীপিকাকে দীর্ঘদিন ধরেই ভারতের বাইরে একজন ট্রেন্ডসেটিং ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০১৮ সালে, তিনি TIME ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন। মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং চলচ্চিত্র প্রচারণার উপর তার কাজের জন্য তিনি TIME100 ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। কাতারে ২০২২ সালের ফাইনালে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের আরেকটি বড় মাইলফলক ছিল। অভিনয়ের বাইরেও, পাড়ুকোন বিশ্ব ফ্যাশন জগতে ভারতীয় সেলিব্রিটিদের উপস্থিতিকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন। তিনি হলেন উচ্চমানের ব্র্যান্ড কার্টিয়ার এবং লুই ভ্যুঁইতোর প্রথম ভারতীয় মুখ।

এছাড়াও ২০২৩ সালে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে তিনি উপস্থাপিকা হওয়ার সুযোগ পেয়েছিলেন অস্কারের মঞ্চে। আন্তর্জাতিকভাবে তাঁর মর্যাদা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দীপিকা পাড়ুকোন ভারতীয় চলচ্চিত্রেরও সবচেয়ে শক্তিশালী এবং সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত মহিলা অভিনেত্রীদের মধ্যে একজন। একাধিক সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি বলিউডকে। বর্তমানে আট ঘন্টা কাজের শিডিউলের জন্যে বিতর্কে রয়েছেন অভিনেত্রী। যে কারণে তিনি সন্দীপ ভাঙার ছবি এবং কল্কি 2 থেকে বাদ পড়েছেন। যদিও বর্তমানে পরিচালক অ্যাটলির সঙ্গে আরও একটি বড় প্রকল্পে হাত দিয়েছেন তিনি। যেখানে আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধবেন দীপিকা পাড়ুকোন।গতবছর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এখন মাতৃত্বকে আলিঙ্গন করার জন্য বিরতির পর আবারও কাজে ফিরতে প্রস্তুত তিনি। এর মধ্যেই হলিউড ওয়াক অফ ফেমে দীপিকা পাড়ুকোনের অন্তর্ভুক্তি বিশ্বব্যাপী বিনোদন মঞ্চে ভারতীয় প্রতিভার জন্য আরও একটি মাইলফলক।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে