চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষাধিক টাকা জরিমানা ও ৬ মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা, হঠাৎ কী হল ‘হ্যারি পটার’ অভিনেত্রীর?

নিজস্ব প্রতিনিধিঃ দ্রুত বেগে গাড়ি চালিয়ে বড়সড় বিপাকে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসন। যিনি বিখ্যাত ‘হ্যারি পটার’ সিরিজে হারমায়োনি গ্রেঞ্জারের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। জানা গিয়েছে, আমেরিকার অক্সফোর্ড শহরের ভিতর দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে ছয় মাসের জন্যে তাঁর ড্রাইভিং লাইসেন্স নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ তিনি ছয় মাস গাড়ি চালাতে পারবেন না। তাঁকে মোটা টাকার জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে, অভিনেত্রীর ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনেক পয়েন্ট ছিল, যার কারণে আদালত তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। প্রতিবেদন অনুসারে, গতবছর ৩১ জুলাই, অক্সফোর্ডের ভিতরে প্রতি ঘণ্টা বেগে প্রায় ৩৮ মাইল বেগে গাড়ি চালানোর সময় এমাকে ধরে ফেলা হয়। দীর্ঘকালীন মামলা চলার পর গতকাল বুধবার (১৬ জুলাই) হাই ওয়াইকম্ব ম্যাজিস্ট্রেট আদালত একটি বিবৃতিতে বলেছে যে দ্রুতগতির মামলার আগে অভিনেত্রীর লাইসেন্সে নয়টি পয়েন্ট পাওয়া গিয়েছে। ছয় মাসের নিষেধাজ্ঞা ছাড়াও, এমাকে ১০৪৪ পাউন্ড অর্থাৎ প্রায় ১.২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

তবে এদিন আদালতে পাঁচ মিনিটের শুনানিতেও এমা উপস্থিত ছিলেন না। তাঁর আইনজীবী আদালতকে জানিয়ে ছিলেন যে, তিনি এখন একজন ছাত্রী এবং তাঁর উপর আরোপিত জরিমানাও দিতে পারবেন তিনি। তবে, তাঁর উপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে কোনও ব্যাখ্যা দেননি এমা। অভিনেত্রী ২০২৩ সাল থেকে অক্সফোর্ডে সৃজনশীল লেখায় স্নাতকোত্তর করছেন এমা। এমার শেষ ছবি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। যার নাম লিটল উইমেন নামে, যা বার্বি খ্যাত পরিচালক গ্রেটা গারউইগ তৈরি করেছিলেন। তবে ‘হ্যারি পটার’ চলচ্চিত্র সিরিজের জন্য এমা ওয়াটসন সর্বত্র বিখ্যাত হয়েছেন। প্রথম ‘হ্যারি পটার’ চলচ্চিত্রটি যখন মুক্তি পায় তখন এমার বয়স ছিল মাত্র ১০ বছর। তার সঙ্গে ড্যানিয়েল র‍্যাডক্লিফ ‘হ্যারি পটার’ এবং রুপার্ট গ্রিন্ট ‘রন উইজলি’-কেও দেখা গিয়েছিল। তাঁরা তিনজনেই এই চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক করেছিলেন।

এই তিন অভিনেতাই এই সিরিজ থেকে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন। এখন প্রায় ১৪ বছর পর, এর রিমেক ঘোষণা করা হয়েছে। বড় পর্দার পর, এইচবিও এখন ‘হ্যারি পটার’-এর জাদুকরী জগৎকে ছোট পর্দায় নিয়ে আসতে চলেছে, যার জন্য নতুন কাস্টিংও করা হয়েছে। জানা গিয়েছে যে, স্কটিশ অভিনেতা ডমিনিক ম্যাকলাফলিন নতুন হ্যারি পটারের ভূমিকায় অভিনয় করবেন। অভিনেত্রী অ্যারাবেলা স্ট্যান্টন ‘হারমায়োনি গ্রেঞ্জার’-এর ভূমিকায় অভিনয় করবেন। তার সঙ্গে অ্যালিস্টার স্টাউটকেও দেখা যাবে। যিনি নতুন রন উইজলির ভূমিকায় অভিনয় করবেন। ধারণা করা হচ্ছে যে নির্মাতারা আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে নতুন ‘হ্যারি পটার’ সিরিজের প্রিমিয়ার করবেন।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ