চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অস্কার’ এর ১২ বিভাগে প্রতিয়োগিতায় অংশ নেবে ‘গোর’

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রয়াত পরিচালকে তারেক মাসুদের ‘মাটির ময়না’র পরে এবার দুর্লভ সম্মানের দোরগোড়ায় গাজী রাকায়েতের ‘গোর’। চলতি বছরের ‘অস্কার’ এর লড়াইয়ে ২৭৬টি সিনেমার ১২ বিভাগে লড়াইয়ে নামছে বাংলাদেশের ইতিহাসে প্রথম ইংরেজি ভাষায় নির্মিত ছবিটি। চলতি বছরের ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে মোট ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। অস্কারের ১২ বিভাগে লড়াইয়ের দুর্লভ সম্মান পাওয়ায় উচ্ছ্বসিত পরিচালক গাজী রাকায়েত। তাঁর কথায়, ‘অস্কারের ১২ বিভাগে লড়াইয়ের সুযোগ পাওয়া বিরাট সম্মান।’

২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম বাংলা ভাষায় মুক্তি পেয়েছিল গাজী রাকায়েতের ‘গোর’। বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে নির্মিত ছবিটি নির্মিত হয়েছে। মূল চরিত্রে অভিনয় করেছেন স্বয়ং ছবির পরিচালক। অভিনয় করেছেন মামুনুর রশীদ, আশিউল ইসলাম, দীপান্বিতা মার্টিন, মৌসুমী হামিদ, দিলারা জামান প্রমুখ। বাংলাদেশে মুক্তি পাওয়ার পরেই ছবিটি দর্শক মহলে ব্যাপক সাড়া জায়গায়।

দর্শকদের কাছ থেকে সাড়া পেয়েই ছবিটি ইংরেজি ভাষায় ডাব করার সিদ্ধান্ত নেন পরিচালক গাজী রাকায়েত। ‘গোর’ ছবির ইংড়েজি ভার্সনের নামকরণ হয় ‘দ্য গ্রেভ’। আকাদেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস চলতি বছরের প্রতিযোগিতার জন্য ২৭৬টি ছবির নাম ঘোষণা করেছে। তার মধ্যে স্থান পেয়েছে ‘দ্য গ্রেভ’।

উল্লেখ্য, এ বছরের অস্কারের আসরে একই সঙ্গে বাংলাদেশের দুটি ছবি যাচ্ছে। কান চলচ্চিত্র উ‍ৎসবে প্রশংসিত আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ অস্কারের এবারের আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষার প্রতিযোগিতা) বিভাগে প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশ থেকে একসঙ্গে দুটি সিনেমা অস্কারে যাবার ঘটনা এবারই প্রথম।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ