চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করেছি’, কুণালকে জবাব দেবের

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলে দলীয় কোন্দল। তারকা সাংসদ দেবকে কটাক্ষ করে বাকযুদ্ধ বাধালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ঠিক কী ঘটেছে? আসলে চলতি বছরের মার্চ মাসে ভার্চুয়ালিভাবে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একটি ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ডায়ালিসিস সেন্টারই গত ৪ সেপ্টেম্বর আবারও উদ্বোধন করলেন অভিনেতা। আর সেই ছবি প্রকাশ করেই শনিবার দেবকে ‘একেই বলে সুপারস্টার’- বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একই টুইটে দুটি ছবি পোস্ট করে কুণাল লেখেন, “১২ মার্চ ভারচুয়ালি ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন। এবার 4/9 ঐ একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে CM এর নাম পালটে MP। সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক! শুভেচ্ছা দেব।”

এরপরেই বাকবিতণ্ডা শুরু হয়। ৬ মাসের ব্যবধানে একই স্বাস্থ্য পরিষেবার দু-দুবার উদ্বোধন। এই বিষয়ে কুণালের টুইটের পালটা জবাবে দেব জানান, “নমস্কার কুণাল দা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলি এসেছে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনও মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো। আরেকবার সকলকে জানিয়ে রাখি, ঘাটাল সুপারস্পেশিটি হাসপাতালে ডায়ালিসিসের পরিষেবা আরম্ভ হয়ে গেছে, এখন আর আপনাদের কোনও বেসরকারি হাসপাতাল বা কলকাতার কোনও হাসপাতালে ছুটে যেতে হবেনা এবং সিটি স্ক্যান এর পরিষেবা এই মাসের শেষ থেকেই কার্যকরী হয়ে যাবে। সবার মঙ্গল হোক!” না দেবের মন্তব্যে চুপ করে থাকেন নি কুণাল ঘোষ।

 

দেবকে কটাক্ষ করে ফের কুণাল লেখেন, “দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট। যত যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও। আর পরিস্থিতি? আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। পেশা, সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ।”

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ