এই মুহূর্তে

‘সিনেমা দেখার সুযোগ দেওয়া হোক’, আর্জি নিয়ে নবান্নের পথে আদিবাসীরা

নিজস্ব প্রতিনিধি: ‘আমাদেরও সিনেমা দেখার সুযোগ দেওয়া হোক’ আর্জি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শরণাপন্ন আদিবাসীরা। আগামী দিনের সূর্যটা দেখতে পাব কিনা, সেই নিয়ে প্রতিনিয়ত অনিশ্চয়তায় দিন কাটাতে হয় তাঁদের। এমন অনিশ্চয়তা নিয়েই বেলপাহাড়ির জঙ্গলে তাঁদের বাস, এবার জঙ্গলমহলের মাওবাদি এবং ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে পর্দায় হাজির হচ্ছেন পরিচালক মন্দীপ সাহা। তাঁর নতুন ছবি ‘ইস্কাবন।’ হ্যাঁ, এই ছবির কথা গতবছরই ঘোষণা করা হয়েছিল, আগামী ১৭ জুন এই ছবি মুক্তি পাবে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন, অভিনেতা সৌরভ দাস, অনামিকা চক্রবর্তী এবং সঞ্জু। অথচ যাঁদের নিয়ে গল্প, তাঁরাই দেখতে পারবে না এই ছবি।

এবার এমন হতাশা নিয়েই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবেন আদিবাসীরা। আর জঙ্গলমহল, মাওবাদী প্রেক্ষাপটে এই ছবিতে অভিনয় করছেন, বিভিন্ন আদিবাসীরাও। কিন্তু তাঁরা অভিনয় করলেও, তাঁদের ছবি দেখার কোনও মাধ্যম নেই। সেই কারণেই এবার নবান্নের পথে আদিবাসীরা। শোনা গিয়েছে, এই আর্জি নিয়েই শান্তিনিকেতন থেকে ৩৫-৪০ জন আদিবাসী আগামিকাল মুখ্যমন্ত্রীর দরবারে। তাঁদের একটাই আর্জি, এই ছবি যেহেতু তাঁদের জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে, তাই এই ছবির দেখবার সুযোগ যাতে তাঁরা পান, আর এই ব্যবস্থা যেন করে দেন মুখ্যমন্ত্রী, এই আর্জি নিয়েই নবান্ন যাবেন আগামিকাল তাঁরা। এমনকী অভিনেতা সৌরভ দাসও এই প্রসঙ্গে জানালেন, আমাদের মুখ্যমন্ত্রী যেন তাঁদের এই আর্জির মান্যতা দেন।

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার জানিয়েছেন, তিনি সব সময় মনে করেন সিনেমা দেখার অধিকার সকলের। কারণ একমাত্র সিনেমাই যেখানে কখনও কোনও ভেদাভেদ নেই। বিনোদন সবার জন্যে। যেহেতু তাঁর অভিনীত ছবিটি জঙ্গলমহলকে কেন্দ্র করেই, তাই তিনি সবসময়েই তাঁদের সঙ্গে আছেন। কারন ওঁদেরও তো ইচ্ছে করে সিনেমা দেখে আনন্দ ভাগ করে নিতে। তাই অভিনেতারও আর্জি মুখ্যমন্ত্রীর কাছে যে, তিনি যাতে আদিবাসীদের আর্জি শোনেন এবং তাঁদের এই আর্জিতে মান্যতা দেন।

Published by:

Share Link:

More Releted News:

বিরাট-অনুষ্কার বিয়েতে মহারাজার বেশে ঢুকে পড়েছিলেন অজ্ঞাত ব্যক্তি, তারপর কী হল?

‘রায়বাঘিনী ঘরে এলো’, পয়লা বৈশাখের শুভক্ষণে দাদু হলেন পরিচালক প্রভাত রায়

বড় দুঃসংবাদ! ‘রামায়ণ’-এর প্রথম পর্বে ‘রাম’ রণবীরের সঙ্গে নেই ‘রাবণ’ যশ

শুরু হল ‘বহুরূপী ২’-এর শুটিং, প্রথম শট কলকাতাতেই, বিশেষ চমক যিশুর

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

লতা-আশা ইনস্টিটিউট! কিংবদন্তি দুই বোনের নামে পুনেতে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ