দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় নতুন ছবির শুটিংয়ে এলেন কাজল ও রণিত রায়, যাবেন বোলপুরেও

নিজস্ব প্রতিনিধি: কখনও নতুন ছবির প্রচারে হোক, কখনও ছবির শুটিংয়ে হোক, বা কোনও সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান হোক, বলিউড তারকাদের বছরভর কলকাতায় আসা লেগেই রয়েছে। যদিও এখন মোটামুটি নতুন ছবি রিলিজ করলেই তারকারা নিজেরা এসে কলকাতার মানুষদের তাঁদের ছবি দেখার জন্যে বার্তা দিয়ে যান। আর বলিউড তারকাদের চোখের সামনে দেখামাত্রই যে, ভক্ত এবং বাংলার সংবাদমাধ্যমদের পোয়া বারো হয়ে যায়, তা বলাই বাহুল্য! যাই হোক, অনেক আগেই খবরে ছিল যে, খুব শীঘ্রই নতুন ছবির শুটিংয়ের জন্য কলকাতায় পাড়ি দিচ্ছেন তনুজা কন্যা কাজল। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ! শুক্রবার সকাল সকাল দমদম বিমানবন্দরে দেখা মিলল সুপারস্টার অভিনেত্রী কাজলের।

পরবর্তী ছবির শুটিংয়ের জন্যে কলকাতায় এলেন কাজল। শোনা গিয়েছে, তাঁর নতুন ছবির শুটিং কলকাতা ও তার আশপাশের অঞ্চলে হবে। তবে এর আগে জানুয়ারিতে তিলোত্তমায় আসার কথা ছিল কাজলের। কিন্তু কিছু ব্যস্ততার জন্যে মার্চ পর্যন্ত শিডিউল পিছিয়ে যায় তাঁর। তাই শুক্রবারই কলকাতায় পা রাখলেন কাজল। কাজলের সঙ্গে বলিউডের আরেক বাঙালি তারকার দেখা মিলল, তিনি হলেন অভিনেতা রনিত রায়। সূত্র অনুযায়ী, নতুন একটি হরর ছবিতে কাজ করছেন কাজল। ছবির পরিচালক ‘ছোড়ি’-খ্যাত বিশাল ফুরিয়া। আর এই ছবির প্রযোজক খোদ কাজলের স্বামী তথা অভিনেতা অজয় দেবগণ। গত বছর এই ছবির জন্য নিজেই জায়গা খোঁজেন অজয়। যে তালিকায়, কলকাতা নয়, বোলপুরেরও নাম রয়েছে। জানা গিয়েছে, কাজলের ছবির নাম ‘মা’।

টলিউডের কিংবদন্তি পরিচালক সমু মুখোপাধ্যায় ও তনুজার মেয়ে কাজল (Kajol)। তাঁদের আরেকটি মেয়েও আছে, যার নাম তানিশা মুখোপাধ্যায়। ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতিকে বেড়ে উঠেছেন তিনি। এখনও মুম্বইয়ের দুর্গাপুজোয় শাড়ি পরে বাঙালি মেয়েদের মতো পুজোর সব দায়দায়িত্ব সামলান কাজল। নিজের হাতে অতিথিদের পরিবেশন করেন ভোগ প্রসাদ। তাই কলকাতা টা তাঁর মাদার টাউন। তাই এখানে এলে ছোটবেলা খুঁজে পান কাজল। এটাই তাঁর যে এক টুকরো অক্সিজেন তা অনেক আগেই জানিয়েছেন কাজল। এদিকে বর্তমানে সিনেমা নয়, ওয়েব সিরিজে নজর কাড়ছেন তিনি। তাঁর শেষ ওয়েব সিরিজ ট্রায়ালে অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে তাঁর চুম্বন বিতর্কের সৃষ্টি করেছিল।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ