দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসুস্থ কাঞ্চন, হাসপাতাল থেকেই শুটিং করছেন, হঠাৎ কী হল অভিনেতা-বিধায়কের?

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ‘রক্তবীজ 2’-এর শুটিংয়ে চূড়ান্ত ব্যস্ত অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। দিন কয়েক আগে তাঁর আসন্ন ছবি ‘আমার বস’-এর প্রচার করেছেন। ঘর-সংসার, রাজনীতি, তার মাঝেই অভিনয়কে সময় দেওয়া, সব মিলিয়ে ব্যস্ততম জীবন কাটছে কাঞ্চন মল্লিকের। এবার এতকিছু সামলাতে গিয়েই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা। হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। শোনা যাচ্ছে, এই অসুস্থতা নিয়েই নাকি উইন্ডোজ প্রোডাকশনের কাজ সেরেছেন অভিনেতা। কিন্তু ঠিক কী হয়েছে তাঁর? বর্তমানে কেমন আছেন তিনি?

এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে অভিনেতা বলেছেন, আসলে অতিরিক্ত গরমের মধ্যে শুটিং করেছেন। সে কারণেই অসুস্থ হয়ে গিয়েছেন অভিনেতা। আবার জল ও খাবার থেকেও সংক্রমণ ছড়াতে পারে। তাই তাঁর বিপাক ক্রিয়ার সমস্যা হয়েছে। শরীর জলশূন্য হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়েই হাসপাতালে ভর্তি হন কাঞ্চন মল্লিক। এদিকে জোরকদমে ‘রক্তবীজ 2’-এর শুটিং চলছে।সেই কারণেই হাসপাতালেও নিশ্চিন্তে থাকতে পারেননি তিনি।

একটু সুস্থ হতেই ফের শুটিংয়ে যেতে হয়েছে তাঁকে। তাই হাসপাতালে বন্ড সই দিয়ে শুটিংয়ে গিয়েছিলেন তিনি। আবার শুটিং করে হাসপাতালেই ফিরে গিয়েছেন তিনি। আবার স্যালাইনও নিয়েছেন। এভাবেই দু-তিন দিন ধরে কলকাতা বানতলায় শুটিং করছেন তিনি। আসলে উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক কাঞ্চনের। তাই হাসপাতাল থেকে শুটিং করতে তার অসুবিধা হয়নি। তবে এখন একটু সুস্থ অভিনেতা। কিন্তু দুর্বলতা কাটেনি। ‘রক্তবীজ 2’ তে কাঞ্চনের সঙ্গে দেখা করতে যাবে তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজকেও।

Published by:

Share Link:

More Releted News:

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ