এই মুহূর্তে

বিধানসভা নির্বাচনের আগে টিকিট পাচ্ছেন না কাঞ্চন মল্লিক, কী প্রতিক্রিয়া দিলেন অভিনেতা?

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য তারকা প্রার্থীদের তালিকা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। উত্তরপাড়ায় বর্তমান বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। তবে টলিপাড়ার অন্দরে কানাঘুষো এ বার নাকি তাঁর হাতে ভোটের টিকিট নাও উঠতে পারে। শোনা যাচ্ছে, বিধায়ক হিসেবে কাজকর্মে দল সন্তুষ্ট না হওয়াতেই এই জল্পনা।

এই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করে কাঞ্চন জানিয়েছেন, “আজ আমার একটা আলাদা পরিচিতি তৈরি হয়েছে। তার জন্য আমি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর কাছে। একজন শিল্পীকে শিল্পীর মর্যাদা দিয়েই বিধায়ক হিসেবে কাজ করার জন্য যে সহায়তা দরকার, সেটা ওঁরাই দিয়েছেন। আমার এলাকার মানুষও পাশে থেকেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।”

আরও পড়ুন: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চাকরির বড় সুযোগ! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে কাজ, রইল বিস্তারিত

টিকিট না পাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তাঁর সাফ বক্তব্য, “তৃণমূল কংগ্রেস কোনও এক ব্যক্তির সম্পত্তি নয়। শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব। আমি কী চাই, সেটা মুখ্য নয়।” তিনি স্মরণ করিয়ে দেন, আগের বারও টিকিট পাওয়ার জন্য বিশেষ আগ্রহ দেখাননি। “যে সুযোগ পেয়েছি, তা অনুযায়ী কাজ করেছি। কাজের হিসেব প্রকাশ পেলেই সব স্পষ্ট হবে।” তিনি আরও জানান, খুব শিগগিরই নিজের পাঁচ বছরের কাজের পূর্ণাঙ্গ হিসেব প্রকাশ করবেন। “সমগ্র বিধানসভা জুড়ে কী কাজ করেছি, তার তালিকা দেব। উল্লেখ্য, কাঞ্চন মল্লিক কখনও টিকিট পাওয়ার জন্য তদবির করেননি। মুখ্যমন্ত্রীর অনুরোধেই আমি এই দায়িত্ব নিয়েছিলাম। আজীবন কৃতজ্ঞ থাকব।”

রাজনীতির পাশাপাশি বড় পর্দাতেও ব্যস্ত কাঞ্চন। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত-এর আগামী ছবিতে তাঁকে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়-এর সঙ্গে। মার্চ মাস জুড়েই চলবে সেই ছবির শুটিং।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উদয়পুরে বিজয়-রশ্মিকার রাজকীয় বিয়ে, প্রকাশ্যে নবদম্পতির প্রথম ছবি

রমজানে মদিনা থেকে ছেলেদের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী গওহর খান

টাকা নিয়ে বচসা, পরিচালককে অপহরণ ও মারধর, গ্রেফতার অভিনেত্রী ঐশ্বর্য-সহ ১১

বিতর্কের ঝড় ওঠার পর ‘দ্য কেরালা স্টোরি ২’-এর মুক্তি স্থগিত করল হাইকোর্ট

৩২ তম জন্মদিনে সোনা-হিরেয় সজ্জিত ১৬ কোটির কেক কাটলেন ঊর্বশী, ভিড়মি খেল নেটপাড়া

TRP-তে জোর টক্কর! পরশুরামের মুখে ছ্যাঁকা দিয়ে শীর্ষে ‘পরিণীতা’, কোন স্থানে ‘বিদ্যা’?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ