চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম গণেশ আচার্য্যের কোরিওগ্রাফিতে কোমর দুলবে কার্তিকের

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা কার্তিক আরিয়ান এখনও নিজের গৌরবময় সফলতা উপভোগ করছেন। মাস কয়েক আগেই মুক্তিপ্রাপ্ত তাঁর অভিনীত ছবি ‘ভুল ভুলাইয়া 2’ গোটা বিশ্বব্যাপী কয়েক কোটি টাকা ব্যবসা করেছে। যা কিনা নায়কের কাছেও এক দুর্দান্ত সফলতা। তবে এতেই শেষ নয়, ইতিমধ্যেই নতুন ছবির শ্যুটিং শুরু করেছেন কার্তিক। আপাতত কার্তিকের আসন্ন চলচ্চিত্র রোহিত ধাওয়ানের ‘শেহজাদা’-এর শ্যুটিং চলছে হরিয়ানায়। এই ছবির প্রথম লুকও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।

যা রীতিমত ভক্তদের উত্তেজিত করেছে। এছাড়াও কার্তিকের নজরকাড়া নাচের দক্ষতাও ইতিমধ্যে দর্শকদের চোখে পড়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া 2’-এর ‘আমি যে তোমার’ গানটিতে কার্তিকের দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। এবার মনে হচ্ছে, ‘শেহজাদা’ তেও তিনি তাঁর নাচের দক্ষতা দেখাতে চলেছেন। আপাততঃ, এই ছবিতে কার্তিকের কোরিওগ্রাফার হয়েছেন গণেশ আচার্য। ইতিমধ্যেই এই ছবির একটি হাই-ভোল্টেজ গানের শুটিং শুরু করেছেন গণেশ (ganesh acharya) এবং কার্তিক (kartik aaryan)। একটি সূত্র অনুযায়ী, “শোনা যাচ্ছে এই ছবিতে কার্তিকের নাচটি একটি আলাদা মাত্রায় পৌঁছতে চলেছে। আর এটাই কোরিওগ্রাফার গণেশ আচার্যের সঙ্গেও কার্তিকের প্রথম সহযোগিতা। আর এই গানটিতে পারফরম্যান্স করবেন প্রায় ২০০ জন নৃত্যশিল্পী এবং সঙ্গে থাকবেন জুনিয়র শিল্পীরাও। গানটি হরিয়ানায় শ্যুট করা চলছে।

আর এই গানটির মাধ্যমে কার্তিক কী যাদু সৃষ্টি করতে চলেছেন, তাই দেখার অপেক্ষায় রয়েছেন সবাই। রোহিত ধাওয়ানের পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করছেন, কৃতি শ্যানন, পরেশ রাওয়াল, মনীষা কৈরালা এবং রনিত রায়। এটি তেলেগু ব্লকবাস্টার ‘আলা বৈকুন্থাপুররামুলু’র হিন্দি রিমেক। যেখানে অভিনয় করেছিলেন, আল্লু অর্জুন। ‘শেহজাদা’ মুক্তি পাচ্ছে ২০২৩ এর ১০ ​​ফেব্রুয়ারী। এছাড়াও, কার্তিকের হাতে এখন অনেক প্রজেক্ট রয়েছে। যার মধ্যে রয়েছে, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’, ‘ফ্রেডি’, কবির খানের পরবর্তী এবং সাজিদ নাদিয়াদওয়ালার শিরোনামহীন পরবর্তী ছবি।

Published by:

Share Link:

More Releted News:

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ